advertisement

প্রবল বৃষ্টি! জলের মধ্যে ২০০০ যাত্রী নিয়ে বদলাপুরে থমকে ট্রেন, উদ্ধার কাজে নৌসেনা

Last Updated:

রেল সূত্রের খবর, রাত ৩টে থেকে আটকে রয়েছে ট্রেনটি৷ বদলাপুর ও ভাঙ্গানির মাঝে৷ ওই জায়গা থেকে মুম্বই আরও ১০০ কিলোমিটার দূরে৷

#থানে: প্রবল বৃষ্টিতে বানভাসী মুম্বই৷ রেল লাইন ডুবে গিয়েছে জলে৷ ২ হাজার যাত্রী নিয়ে আটকে গেল মুম্বই-কোলহাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস৷ খাওয়ার জল নেই, খাবার নেই৷ ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন যাত্রীরা৷
advertisement
advertisement
রেল সূত্রের খবর, রাত ৩টে থেকে আটকে রয়েছে ট্রেনটি৷ বদলাপুর ও ভাঙ্গানির মাঝে৷ ওই জায়গা থেকে মুম্বই আরও ১০০ কিলোমিটার দূরে৷ যাত্রীদের উদ্ধার করতে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছে নৌসেনাও৷
মধ্য রেলের জনসংযোগ আধিকারিক সুনীল উদাসি জানিয়েছেন, ঘটনাস্থলে ইতিমধ্যেই আরপিএফ ও পুলিশ পৌঁছে গিয়েছে৷ যাত্রীদের বিস্কুট, জল দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, 'আমরা মহালক্ষ্মী এক্সপ্রেসের যাত্রীদের অনুরোধ করেছি, কেউ যেন ট্রেন থেকে না নামেন৷ চারিদিকে জল৷ ফলে ট্রেনই নিরাপদ আশ্রয়৷ পুলিশ, আরপিএফ ও অন্যান্য উদ্ধারকারী দল আপনাদের দেখভাল করার জন্য রয়েছে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরামর্শ শুনুন ও ধৈর্য ধরুন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টি! জলের মধ্যে ২০০০ যাত্রী নিয়ে বদলাপুরে থমকে ট্রেন, উদ্ধার কাজে নৌসেনা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement