advertisement

বেঙ্গালুরু থেকে গ্রেফতার এক আলকায়দা জঙ্গি

Last Updated:

বেঙ্গালুরু থেকে গ্রেফতার এক আলকায়দা জঙ্গি ৷ ধৃত জঙ্গির নাম মৌলানা আনজার শাহ ৷ সন্ত্রাসবাদী গোষ্ঠী আলকায়েদার সঙ্গে যোগ থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে মৌলানাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ ধৃত একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গিয়েছে ৷

#নয়াদিল্লি: বেঙ্গালুরু থেকে গ্রেফতার এক আলকায়দা জঙ্গি ৷ ধৃত জঙ্গির নাম মৌলানা আনজার শাহ ৷ সন্ত্রাসবাদী গোষ্ঠী আলকায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে মৌলানাকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ ধৃত ব্যক্তি একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গিয়েছে ৷
গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতে বড় নাশকতার ছক কষছিল মৌলানা ৷ সেই খবরের ভিত্তিতে গ্রেফতার করা হয় মৌলানাকে ৷ তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করতে আর জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রানজিট রিমান্ডে ধৃতকে আনা হচ্ছে দিল্লিতে ৷ গত মাসে আলকায়দার সঙ্গে যুক্ত দুই জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মৌলানা আনজার শাহর ব্যাপারে জানতে পারে পুলিশ ৷ সেই সূত্র ধরেই মৌলানার গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ ৷ এরপরই বেঙ্গালুরু পৌঁছে গ্রেফতার করা হয় তাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরু থেকে গ্রেফতার এক আলকায়দা জঙ্গি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement