advertisement

সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার থেকে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

Last Updated:

সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার থেকে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

#চেন্নাই: এবার থেকে সপ্তাহে একদিন গাইতেই হবে ‘বন্দে মাতরম’ ৷ সমস্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশ জারি করল মাদ্রাজ হাইকোর্ট ৷
তামিলনাড়ুর সমস্ত স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি অফিসের জন্য এবার থেকে বাধ্যতামূলক বন্দে মাতরম ৷ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমভি মুরলীধরণ এই নির্দেশ দিয়ে বলেন, সপ্তাহের যে কোনও একদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশের জাতীয় গান অর্থাৎ ‘বন্দে মাতরম’ গাইতে হবে ৷ অফিসে দু’দিন সম্ভব না হলেও পড়ুয়ারা যাতে নিয়ম করে বন্দে মাতরম গান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
advertisement
বিচারপতি এমভি মুরলীধরণ আরও বলেন, ‘কারও গাইতে সমস্যা থাকলে, তাঁকে গাইতে বাধ্য করা হবে না ৷ গানের ভাষায় সমস্যা হলে বন্দেমাতরম তামিল ও ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং তা সরকারি সাইটে আপলোড করতে হবে ৷ সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে হবে ৷’
advertisement
যুবসমাজকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতেই আদালতের এমন নির্দেশ বলে জানা গিয়েছে ৷ কে ভীরামণি নামে এক ব্যক্তির পিটিশনের ভিত্তিতে এই রায় দিল মাদ্রাজ হাইকোর্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার থেকে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement