Indore MBA student incident: সম্পূর্ণ নগ্ন, পচাগলা...পা-এ শুধু মোজা! ইনদওরের MBA ছাত্রীর মৃত্যুতে রহস্য বাড়াচ্ছে ‘ভিডিও’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুক্রবার, ধানোটিয়ার ভাড়াবাড়ির পাড়ার বেশ কয়েকজন পচা গন্ধ পাওয়ায় ওই ঘরে তল্লাশি চালানো হয়৷ তখন সেই ঘরে উদ্ধার হয় এক তরুণীর নগ্ন, পচাগলা দেহ৷ তরুণীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের মৃতদেহ এতটাই পচাগলা অবস্থায় ছিল যে, মেয়ের মোজা দেখে তিনি দেহ শনাক্ত করেছেন৷
ইনদওর: সম্পূর্ণ নগ্ন৷ দেহে পচন শুরু হয়ে গিয়েছে৷ গত শুক্রবার সহপাঠীর ভাড়া বাড়িতে ২৪ বছরের MBA ছাত্রের দেহ উদ্ধার ঘিরে ক্রমাগত ঘনীভূত হচ্ছে রহস্য৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ছাত্রের গলায় শ্বাসরোধ করে খুন করার মতো মোটা দাগ পাওয়ার গেছে৷ ঠিক খুনের সময় ওই ছাত্রীর ফোন থেকে তাঁর যৌন সম্পর্ক স্থাপনের একটি ভিডিও তাঁর কলেজের হোয়াটস অ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছিল৷ সেখানে তাঁর মুখ দেখা যাচ্ছিল, কিন্তু, সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত সঙ্গীর মুখের উপরে ইমোজি দেওয়া ছিল৷ জানা গিয়েছে, ওই ছেলেটিই তাঁর বয়ফ্রেন্ড ছিল৷ ওই বয়ফ্রেন্ডের বাড়িতেই উদ্ধার হয়েছে ওই ছাত্রীর দেহ৷
ইনদওরের সনওয়াড় রোডের একটি ইনস্টিটিউটে এমবিএ-র প্রথম বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী৷ গত মঙ্গলবার, বার্থ সার্টিফিকেট সংক্রান্ত একটি সমস্যা মেটাতে বাবার সঙ্গে সরকারি অফিসে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় সে তাঁর বাবাকে বলে, তাঁর বন্ধু পীযূষ ধনোটয়ার বাড়িতে একটা বার্থডে পার্টি রয়েছে৷ সেখান থেকে রাত ১১টা নাগাদ সে বাড়ি ফিরবে বলে জানিয়েছিল৷ কিন্তু আর ফেরেনি৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই দিন রাতেই ওই তরুণীর কলেজের হোয়াটস অ্যাপ গ্রুপে ওই ‘সেক্স ভিডিও’ পোস্ট করা হয় ওই তরুণীর ফোন থেকে৷ বুধবার সকালে ওই ভিডিও গ্রুপ থেকে ডিলিট করে তরুণীর বাবার সঙ্গে যোগাযোগ করেন কলেজ কর্তৃপক্ষ৷ জানা যায়, ওই দিন সকাল থেকেই ওই তরুণী বা তাঁর বয়ফ্রেন্ড ধানোটিয়ার ফোন স্যুইচড অফ পাওয়ার যাচ্ছিল এবং দু’জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না৷
advertisement
এর পরে তরুণীর পরিবারের তরফে একাধিক থানায় যোগাযোগ করা হলেও বুধবার রাতে পণ্ডারীনাথ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়৷ পুলিশ জানিয়েছে, ওইদিন দ্বারিকাপুরী এলাকায় ধানোটিয়ার ভাড়া বাড়িতে যাওয়া হলে তাঁরা দেখেন দরজা বাইরে থেকে বন্ধ৷ বাড়িওয়ালার সঙ্গে কথা বলে ফিরে আসেন তাঁরা৷
advertisement
শুক্রবার, ধানোটিয়ার ভাড়াবাড়ির পাড়ার বেশ কয়েকজন পচা গন্ধ পাওয়ায় ওই ঘরে তল্লাশি চালানো হয়৷ তখন সেই ঘরে উদ্ধার হয় এক তরুণীর নগ্ন, পচাগলা দেহ৷ তরুণীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের মৃতদেহ এতটাই পচাগলা অবস্থায় ছিল যে, মেয়ের মোজা দেখে তিনি দেহ শনাক্ত করেছেন৷
মূল অভিযুক্ত ধানোটিয়ার খোঁজ চলছে৷ তাঁর বাড়ি মন্দসৌরে৷ তাঁর বাবার একটি মুদির দোকান রয়েছে৷ সেখান থেকেই এমবিএ পড়তে ইনদওর এসেছিল ওই তরুণ৷ তরুণীর বাবা জানিয়েছেন, এই ঘটনার কয়েকদিন আগে ছোট বোনের কাছে কিছু বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল ওই তরুণী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 14, 2026 12:58 PM IST











