advertisement

তামিলনাড়ু AIDMK-BJP মহাজোট, বিজেপি লড়বে ৫ টি আসনে

Last Updated:
#চেন্নাই: দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে কংগ্রেসকে রুখতে বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের ৷ তামিলনাড়ুতে এআইডিএমকে-র সঙ্গে জোট করে একসঙ্গে লড়বে বিজেপি ৷ তবে, গেরুয়া শিবিরের দখলে রয়েছে মাত্র ৫ টি আসন ৷
১৯-র নির্বাচনে তামিলনাড়ুতে এডিএমকে-র জোট গড়তে পারে বিজেপি ৷ এমন একটি আভাস আগেই ছিল ৷ মঙ্গলবার সেকথা আনুষ্ঠানিকভাবে জানাল বিজেপি ৷ তবে, এবার এই জোটের সঙ্গে রয়েছে আরও একটি স্থানীয় রাজনৈতিক দল পাত্তালি মাক্কাল কাচ্চি(পিএমকে) ৷ পিএমকে-র দখলে রয়েছে ৭টি আসন ৷ এরমধ্যে ৬টি লোকসভা এবং ১টি রাজ্যসভার আসন ৷ মঙ্গলবার তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী পন্নীরসেলভাম একথা ঘোষণা করেন এবং এই জোটকে ‘মহাজোট’-র তকমা দিলেন তিনি ৷
advertisement
আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৩৯টি আসনে লড়বে বিজেপি-এআইউডিএমকে ৷ মঙ্গলবার সকালেই চেন্নাই পৌঁছন পীযূষ গোয়েল-সহ অন্যান্য বিজেপি প্রতিনিধিরা ৷ এরপরই জোটের কথা ঘোষণা করা হয় ৷
advertisement
প্রসঙ্গত, পিএমকে-র প্রতিষ্ঠাতা এস রমাদাস ৷ শিক্ষা এবং কাজের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত বানিয়ার সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করেন রমাদাস ৷ এরপরে তাদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ চালু হয় ৷ আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষেও এরফলে ভোটের হার বেশ কিছুটা বাড়তে চলেছে বলে মত বিশেষজ্ঞদের ৷
advertisement
প্রসঙ্গত, ২০১৪ সালে পিএমকে-কে সঙ্গেই নির্বাচন লড়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৷ কিন্তু নির্বাচনে বিজেপি জিতলেও ধর্মপুরী লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন অম্বুমানি রামদাস ৷ কিন্তু নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কোনও মন্ত্রিত্বের পদ দেওয়া হয়নি তাঁকে ৷ সেই নিয়েই ক্ষুব্ধ হয়ে বিজেপির সঙ্গ ছাড়ে পিএমকে ৷ তবে, লোকসভা নির্বাচন এগিয়ে এলেও বিরোধী মহাজোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি ৷ যার জেরে কংগ্রেসের সঙ্গ ছেড়ে ফের বিজেপি শিবিরের সঙ্গেই হাত মেলাল পিএমকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ু AIDMK-BJP মহাজোট, বিজেপি লড়বে ৫ টি আসনে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement