advertisement

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন, মহারাষ্ট্রে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল লকডাউন

Last Updated:

সরকারের তরফে ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোভিড সংক্রান্ত বর্তমানে যে গাইডলাইন রয়েছে তা জারি থাকবে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে মহারাষ্ট্র সরকার ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ একটি নির্দেশে জানানো হয়েছে, রাজ্য সরকার মনে করে যে ভাবে ভাইরাস ছড়াচ্ছে তাতে মহারাষ্ট্রের উপর আরও ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে ৷ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তাই জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সরকারের তরফে ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোভিড সংক্রান্ত বর্তমানে যে গাইডলাইন রয়েছে তা জারি থাকবে ৷
মহারাষ্ট্র সরকারের তরফে এই সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছে যখন দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে ৷ মঙ্গলবার মুম্বইয়ে যে ৬৬৪ যাত্রী পৌঁছেছেন তাঁদের মধ্যে ৩৬১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ মঙ্গলবার মোট ৯টি আন্তর্জাতিক বিমান মুম্বইয়ে এসে পৌঁছেছে ৷ এর মধ্যে ২৫৪ জন যাত্রীকে অন্য রাজ্যে যেতে দেওয়া হয়েছে ৷
advertisement
ভারতে নতুন স্ট্রেনে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০ ৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ মঙ্গলবার কোভিডের ব্রিটেন স্ট্রেনের ৬টি মামলা পাওয়া গিয়েছিল ৷ মোট ২০ জন আক্রান্তের মধ্যে ৮ জন দিল্লির বলে জানা গিয়েছে ৷
advertisement
মন্ত্রকের তরফে জানানো হয়েছে মঙ্গলবার NCDC দিল্লিতে ১৪ জন, NIBG কলকাতার কাছে কল্যাণীতে ৭, NIV পুণেতে ৫০, NIMHANS-এ ১৫, সিসিএমবি-তে ১৫, আইজিআইবি -তে ৬ সহ মোট ১০৭টি স্যাম্পেলের পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে দিল্লিতে ৮, কলকাতায় ১, পুণেতে ১, NIMHANS -এ ৭, সিসিএমবি-তে ২, আইজিআইবি-তে ১ সংক্রমণিত পাওয়া গিয়েছে ৷
advertisement
এর আগে মঙ্গলবার ৬জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছিল ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস আগের থেকে ৬০ শতাংশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ৷ ফলে এই সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে ৷
জানা গিয়েছে, আক্রান্ত ১৪ জন ব্রিটেন থেকে ফিরেছেন ৷ তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ করোনার ভাইরাসের প্রোটিন বারবার পরিবর্তন হওয়ায় এই রূপ নিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন, মহারাষ্ট্রে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল লকডাউন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement