advertisement

BIG BREAKING: লকডাউন আরও দু'সপ্তাহ, রাজ্যগুলির অনুরোধই বিবেচনা করছে কেন্দ্র: সূত্র

Last Updated:

মুখ্যমন্ত্রীরা মোদিকে অনুরোধ করেন, করোনা ভাইরাস রুখতে লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিলের পরেও বাড়ানো হোক৷

#নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও দু সপ্তাহ বাড়ানোর বিষয়ে চিন্তা করছে কেন্দ্রীয় সরকার৷ শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রীরা মোদিকে অনুরোধ করেন, করোনা ভাইরাস রুখতে লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিলের পরেও বাড়ানো হোক৷
advertisement
করোনা মহামারি রুখতে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তারপরেও ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এ হেন পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়৷গত তিন সপ্তাহে তিনবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি ৷ দশটি রাজ্য প্রধানমন্ত্রীকে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আবেদন করেছেন ৷ অনেক রাজ্যে ইতিমধ্যেই সেই লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ যেমন ওডিশা প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনে ঘোষণা করেছেন৷
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ আপানাদের প্রত্যেকের কথা মাথায় রাখব ৷ কাঁধে কাঁধ মিলিয়ে Covid-19 র বিরুদ্ধে যুদ্ধ করব ৷ আমি ৭ দিন ২৪ ঘণ্টাই রয়েছি, আপনারা যখন দরকার ফোন করবেন৷'
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪৭৷ ৬৪২ জন সুস্থ হয়ে গিয়েছেন৷ ২৩৯ জনের মৃত্যু হয়েছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BIG BREAKING: লকডাউন আরও দু'সপ্তাহ, রাজ্যগুলির অনুরোধই বিবেচনা করছে কেন্দ্র: সূত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement