advertisement

Extended Lockdown: উত্তরপ্রদেশে ১০ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন

Last Updated:

অকারণে বাড়ির বাইরে বেরলো কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন কেবল তখনই সফল হবে যখন কোভিড প্রোটোকল পুরোপুরি মেনে চলবে মানুষ ৷

#লখনউ: দেশজুড়ে করোনা সংক্রমণ (Corona Infection) হু হু করে বেড়েই চলেছে ৷ এরকম অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উইকএন্ড করোনা কার্ফু (Weekend Corona Curfew) ১০ মে অর্থাৎ সোমবার সকাল ৭টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ প্রথমে তিনদিনের উইকএন্ড কার্ফু জারি করা হয়েছিল ৷ এরপর ২দিন বাড়ানো হয় অর্থাৎ ৬ মে সকাল ৭টা পর্যন্ত ৷ এবার ফের সোমবার সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হল কার্ফু ৷ এর জেরে উত্তরপ্রদেশে এই গোটা সপ্তাহ লকডাউন থাকবে ৷
এই সময় আগের মতো সমস্ত নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ কেবল এমারজেন্সি পরিষেবাকে ছাড় দেওয়া হবে ৷ অকারণে বাড়ির বাইরে বেরলো কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন কেবল তখনই সফল হবে যখন কোভিড প্রোটোকল পুরোপুরি মেনে চলবে মানুষ ৷
যোগী রাজ্যে গত মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৮৫৮ জন ৷ লখনউতে অবশ্য গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ২৪০৭ জন ৷ স্বাস্থ্য বিভাগের ডেটা অনুযায়ী, উত্তরপ্রদেশে মোট ৩৮ হাজার ৬৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫২ জনের ৷ জানা গিয়েছে, নয়ডা, গাজিয়াবাদ ও ছোট জেলায় বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Extended Lockdown: উত্তরপ্রদেশে ১০ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement