advertisement

আজ বাবরিকাণ্ডে আদবানি, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে চার্জ গঠন

Last Updated:

মঙ্গলবার বাবরিকাণ্ডে চার্জ গঠন ৷ আজ বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেবেন এল কে আদবানি, এম এম জোশি ও উমা ভারতী ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার বাবরিকাণ্ডে চার্জ গঠন ৷ আজ বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেবেন  এল কে আদবানি, এম এম জোশি ও উমা ভারতী ৷ আদবানি, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে লখনউয়ে CBI বিশেষ আদালতে চার্জ গঠন ৷ অপরাধমূলক ষড়যন্ত্র মামলা চালাতে সিবিআইয়ের আর্জিকে মান্যতা দেয় শীর্ষ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ যে সব বিচারকরা এই মামলার সঙ্গে জড়িত, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনওভাবে তাদের বদলি করা যাবে না।
১৯ জন নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করেছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র চালানো, করসেবকদের প্ররোচনা দেওয়ার কাজে আদবানি, জোশীরা যুক্ত ছিলেন বলে অভিযোগ সিবিআইয়ের। তাই তাদের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র মামলা চালানোর আর্জি জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেই আর্জিকে মান্যতা দিয়েই ১৯ বিজেপি নেতার বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
advertisement
১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ মামলায় এফআইআর-এ নাম উঠেছিল এঁদের নাম ৷ ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট এঁদের সকলের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেছিল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ বাবরিকাণ্ডে আদবানি, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে চার্জ গঠন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement