advertisement

আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী, জটিলতা এড়াতে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত: বিজয় রূপানি

Last Updated:
#আহমেদাবাদ: আহমেদাবাদ শহরের নাম বদলে হতে পারে কর্ণাবতী ! আর সেই নাম পরিবর্তনের প্রস্তুতি একেবারে তুঙ্গে ৷ নেওয়া হবে আইনি পদক্ষেপ ৷ এমনটাই জানালেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷
বুধবার সকালে গান্ধীনগরের পঞ্চদেব মন্দিরে যান বিজয় রূপানি ৷ সেখানেই রূপানি জানান, ‘খুব শীঘ্রই এলাহাবাদের নাম পরিবর্তন করে কর্ণাবতী করা হবে ৷ আইনি জটিলতা-সহ যেকোনও সমস্যা এড়াতে নেওয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷’
প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ কিছুদিন আগেই এলাহাবাদের নাম বদলে হয়েছিল প্রয়াগরাজ ৷ এবার সেই একই পথের শরিক আহমেদাবাদও ৷ এই ঐতিহাসিক শহরের নয়া নাম হতে পারে কর্ণাবতী ৷ নেপথ্যে বিজেপি সরকার ৷
advertisement
advertisement
গান্ধিনগরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিতীন প্যাটেল বলেন, ‘যদি আইনি সমস্যা না থাকে ৷ তাহলে আহমেদাবাদের নাম বদলে দেওয়া হবে ৷ তবে, এক্ষেত্রে রাজ্যের মানুষের সহযোগিতাও প্রয়োজন ৷ মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ তাহলে খুব শীঘ্রই বদলে দেওয়া হবে শহরের নাম ৷’
আশাবল ৷ ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায় ৷ তাহলে আহমেদাবাদ শহরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে এই নামটি ৷ একাদশ শতকে এই শহরেরই নাম ছিল আশাবল ৷ এরপর কর্ণর সঙ্গে আশাবলের রাজার যুদ্ধ বাঁধে ৷ সেই যুদ্ধে আশাবলের রাজাকে হারিয়ে খেতাব জেতে কর্ণ ৷ এরপর সবরীমতী নদীর তীরে শহরের নাম দেন আহমেদাবাদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী, জটিলতা এড়াতে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত: বিজয় রূপানি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement