advertisement

'এখনও ২৫ হয়নি,' নিহত বিধায়কের স্ত্রীকে লোকসভা ভোটে প্রার্থী করল তৃণমূল

Last Updated:
#কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। একাধিক রাজনৈতিক হেভিওয়েট ছাড়াও এই তালিকায় রয়েছেন বেশ কিছু সংখ্যক নয়া প্রার্থীও ।
সেরকমই একজন হলেন রূপালি বিশ্বাস । রানাঘাট কেন্দ্র থেকে এবারে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি । রূপালি হলেন নিহত তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসের স্ত্রী । এবছর ফেব্রুয়ারি মাসে নিজের বাড়ির কাছে গুলিবিদ্ধ হয়েছিলেন সত্যজিৎ। তিনি ছিলেন কনিষ্ঠতম বিধায়কদের মধ্যে একজন ও সদ্য বিয়েও হয়েছিল তাঁর।
নিহত বিধায়কের স্ত্রী ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়েছেন সত্যজিৎ বিশ্বাসের স্ত্রীর বয়স এখনও পঁচিশও হয়নি । সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর সময় তাঁর স্ত্রী রূপালি একদমই অল্পবয়সী ও এইমুহূর্তে তাঁকে ও তাঁর পরিবারকে সাহায্য করার জন্যই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে এই লোকসভা নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক আঙিনায় পা রাখতে চলেছে সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'এখনও ২৫ হয়নি,' নিহত বিধায়কের স্ত্রীকে লোকসভা ভোটে প্রার্থী করল তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement