advertisement

"সন্তানদের সামলে রেখো", নিপা ভাইরাস আক্রান্তের শেষ চিঠি

Last Updated:

নিপা ভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই কেরলে ১২জনেরও বেশি মৃত্যু হয়েছে ।

#কোঝিকোড়: "আমি মৃত্যুপথযাত্রী, আমার সন্তানদের খেয়াল রেখো..." হাসপাতালের বিছানায় শেষ কথাগুলো লিখেছিলেন সদ্য ত্রিশ পেরনো যুবতী । সঙ্গী যেখানে শুধুই একাকিত্ব । শরীরে যে বাসা বেঁধেছে দুরারোগ্য নিপা ভাইরাস । সংক্রামক রোগের জন্য নির্ধারিত এককোণের ঘরের বিছানায় শুয়ে চোখের সামনে শুধুই ভেসে উঠছিল দুই সন্তানের মুখ ।
কেরলের পেরামবারা হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবা করেছিলেন ৩১ বছরের নার্স লিনি লিনি পুথুসেরি । রোগ বাসা বাঁধে তার নিজের শরীরেই । পেশাদরিত্বই কেড়ে নিল প্রাণ । সাত আর দুই বছরের মেয়েকে একা ফেলেই চলে যেতে হল লিনিকে । হাসপাতালের বিছানায় স্বামীকে লেখা হৃদয়বিদারক চিঠিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
advertisement
চিঠিতে লেখা ছিল, আর কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে । তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না । তুমি সন্তানদের সামলে রেখো । ওরা যেন একা না হয়ে যায় ।
advertisement
লিনির মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক দীপু সেবিন । ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।
advertisement
নিপা ভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই কেরলে ১২জনেরও বেশি মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দফতরের তরফে কেরলে সতর্কতা জারি করা হয়েছে । কোঝিকোড় থেকে দুটি কন্ট্রোল রুম অপারেট করা হচ্ছে । কেন্দ্রের সহায়তায় জেলায় জেলায় টিম গঠন করা হয়েছে ।
advertisement
নিপা ভাইরাসের এখনও পর্যন্ত কোনও ভ্যাক্সিনেশন আবিষ্কার হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ১৯৯৮ সালে প্রথম ধরা পড়ার পর থেকে এখনও পর্যন্ত ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
"সন্তানদের সামলে রেখো", নিপা ভাইরাস আক্রান্তের শেষ চিঠি
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement