advertisement

‘৪৪ বছরে এই প্রথম নির্বাচনী উৎসবে আপনাদের সঙ্গে নেই’, জেলে বসে আবেগপ্রবণ চিঠি লালুর

Last Updated:
#পটনা: কয়েক কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেল হেফাজতে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ৷ বুধবার পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ যার জেরে লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সমস্ত সম্ভাবনাই আপাতত শেষ তাঁর কাছে ৷ সেই কথাটি মাথায় রেখেই আবেগপ্রবণ হয়ে পড়লেন লালু প্রসাদ যাদব ৷
বুধবার ট্যুইটে লালু বলেন, ‘আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ কিন্তু এই নির্বাচনী উৎসবের সময়ই আমি আপনাদের সঙ্গে নেই ৷ ৪৪ বছরে এই প্রথম এই ঘটনা ঘটতে চলেছে ৷ যখন আমি আপনাদের কাছে পৌঁছতে পারলাম না ৷ সেই কারণে আপাতত জেলে বসেই আপনাদেরকে চিঠি লিখছি ৷ আশা করি, আপনারা সকলে এই চিঠিটা পড়বেন এবং দেশের গনতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করবেন ৷ জয় হিন্দ, জয় ভারত ৷’
advertisement
advertisement
advertisement
১৪ বছরের জন্য লালু প্রসাদ যাদবকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ ২৪ মাস জেলে থাকার পর জামিনের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে ৷ কিন্তু জামিনের সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘৪৪ বছরে এই প্রথম নির্বাচনী উৎসবে আপনাদের সঙ্গে নেই’, জেলে বসে আবেগপ্রবণ চিঠি লালুর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement