advertisement

Rohini Yadav Quits RJD: রাজনীতি ছাড়লেন, পরিবারকেও পরিত্যাগ লালু কন্যা রোহিনীর! আরজেডি-র বিপর্যয়ের পরদিনই যাদব পরিবারে বিদ্রোহ

Last Updated:

লালু প্রসাদের কন্যা রোহিনী ডাক্তারি পাশ করার পরেও সিঙ্গাপুরে স্বামী এবং ছেলেকে নিয়ে সংসার করছিলেন৷ তাঁর বাবা লালুপ্রসাদ যাদবকে একটি কিডনিও দান করেন রোহিনী৷

লালুপ্রসাদ যাদবের সঙ্গে মেয়ে রোহিনী৷ ফাইল ছবি
লালুপ্রসাদ যাদবের সঙ্গে মেয়ে রোহিনী৷ ফাইল ছবি
বিহারের নির্বাচনে আরজেডি-র বিপর্যয়ের পরের দিনই লালুপ্রসাদ যাদবের পরিবারের অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে চলে এল৷ লালুপ্রসাদের রোহিনি আচার্য বিবৃতি দিয়ে রাজনীতি ছাড়ার কথা জানালেন৷ শুধু তাই নয়, নিজের বাপের বাড়ির পরিবারকেও পরিত্যাগ করার কথা জানিয়েছেন তিনি৷
বিহারের বিধানসভা নির্বাচনে মাত্র ২৫টি আসনে জয়ী হয়েছে আরজেডি৷ এর পরই আজ বিবৃতি দিয়ে রোহিনী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘আমি রাজনীতি ছাড়ছি এবং নিজের পরিবারকেও পরিত্যাগ করছি৷ সঞ্জয় যাদব এবং রামিজই চেয়েছিল আমি এরকম করি৷ সব দায় আমি নিচ্ছি৷’
আরজেডি-র অন্দরে রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব লালু পুত্র তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত৷ রামিজ আবার এই সঞ্জয়ের ঘনিষ্ঠ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের ভাই তেজস্বীর উপরে চাপ দিতেই এই বিবৃতি দিয়েছেন রোহিনী৷ কারণ আরজেডি-র বিপর্যয়ের জন্য এই সঞ্জয় যাদবকেই দায়ী করছেন অনেকে৷ এর আগে সঞ্জয় যাদবের বিরুদ্ধে পরিবারে ফাটল ধরানোর অভিযোগ তুলেছিলেন লালুর ত্যাজ্য পুত্র তেজপ্রতাপ যাদবও৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজস্বী যাতে সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সেই চাপ দেওয়ার জন্যই এবার বিদ্রোহ করলেন লালু কন্যা রোহিনী৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লালুপ্রসাদ অথবা তাঁর স্ত্রী রাবড়ি দেবী তেজস্বীকে কোনও চাপ দেননি বলেই সূত্রের খবর৷ বাবা-মা যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করেন, তা নিশ্চিত করতেই রোহিনী পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার কথা বলে চাপ সৃষ্টি করলেন বলেই মনে করা হচ্ছে৷
advertisement
কে এই রোহিনী আচার্য?
লালু প্রসাদের কন্যা রোহিনী ডাক্তারি পাশ করার পরেও সিঙ্গাপুরে স্বামী এবং ছেলেকে নিয়ে সংসার করছিলেন৷ তাঁর বাবা লালুপ্রসাদ যাদবকে একটি কিডনিও দান করেন রোহিনী৷ আরজেডি-র অন্দরে রোহিনী অন্যতম প্রভাবশালী হিসেবেই পরিচিত৷
গত বছর সারন লোকসভা কেন্দ্রে আরজেডি প্রার্থীও হন রোহিনী৷ কিন্তু বিজেপি-র রাজীবপ্রতাপ রুডির কাছে পরাজিত হন তিনি৷ এ বছরের শুরুতেই নিজের বড় ছেলে তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন লালুপ্রসাদ৷ আরজেডি থেকেও তাঁকে বহিষ্কার করা হয়৷ পরিবার থেকে আলাদা হওয়ার পর জনশক্তি জনতা দল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তেজপ্রতাপ৷ রাঘোপুর কেন্দ্র থেকে তেজস্বীর বিরুদ্ধেও প্রার্থী দেয় তেজপ্রতাপের দল৷ যদিও বিহারের নির্বাচনে কোনও প্রভাবই ফেলতে পারেনি তেজপ্রতাপের দল৷ এবার রোহিনীর বিদ্রোহে লালুর পরিবারের অভ্যন্তরীণ কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rohini Yadav Quits RJD: রাজনীতি ছাড়লেন, পরিবারকেও পরিত্যাগ লালু কন্যা রোহিনীর! আরজেডি-র বিপর্যয়ের পরদিনই যাদব পরিবারে বিদ্রোহ
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement