advertisement

Lalu Prasad Yadav: সরকার বদল হতেই নজরে লালু, পাটনায় লালুকে ৯ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করল ইডি

Last Updated:

Lalu Prasad Yadav: প্রসঙ্গত, জমির বদলে চাকরির মামলায় এদিন লালুকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

ছবি - পিটিআই
ছবি - পিটিআই
পাটনা: প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন আরজেডি প্রেসিডেন্ট লালুপ্রসাদ যাদব৷ সোমবার সকাল ১১টায় মেয়েকে সঙ্গে নিয়ে ইডি দফতরে এসেছিলেন লালু৷ তার পর থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ প্রসঙ্গত, জমির বদলে চাকরির মামলায় এদিন লালুকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী এ দিন সাংবাদিকদের বলেন, ‘যখনই কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের ডেকেছে, আমার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছি, সহযোগিতা করেছি৷ ওঁর (লালুপ্রসাদ যাদব) শরীরের অবস্থা ততটা ভাল না হওয়ায় নিজে চলাফেরা করতে পারেন না৷ কোথাও গেলে কাউকে তাঁর সঙ্গে যেতে হয়৷’
উল্লেখ্য, বিহার সরকারের পরিবর্তন হয়েছে রবিবারই৷ নতুন করে বিজেপির সঙ্গে জোট করে ফের মুখ্যমন্ত্রী পদে বসেছেন নীতীশ কুমার৷ তিনি ত্যাগ করেছেন বিরোধী জোটের শিবির৷ সেই সঙ্গে আরজেডির সঙ্গও বিহারে ত্যাগ করতে হয়েছে নীতীশের৷
advertisement
advertisement
লালুর কন্যা রোহিনী আচার্য, যিনি সিঙ্গাপুরের বাসিন্দা ইডির কর্মকাণ্ডের সমালোচনা করেছেন৷ তাঁর বাবার প্রতি অন্যায় হচ্ছে বলে দাবি করেছেন৷ বলেছেন, কাউকে যদি ওঁর সঙ্গে আসতে না দেওয়া হয়, তা হলে তাঁর অমানুষিক ব্যবহার করা হবে বলে মত প্রকাশ করেছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav: সরকার বদল হতেই নজরে লালু, পাটনায় লালুকে ৯ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করল ইডি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement