advertisement

'ইসলামাবাদের শেখানো মিথ্যে বলার জন্য চাপ দেওয়া হচ্ছে কুলভূষণকে', জানালেন ভারতীয় কূটনীতিক

Last Updated:
#নয়াদিল্লি: পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ভারতের অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদব । 'এই মুহূর্তে প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন যাদব', তাঁর সঙ্গে আজ জানিয়েছেন ভারতীয় কূটনীতিক গৌরব আলুয়ালিয়া। ।
জনৈক ওই কূটনীতিক জানিয়েছেন ইসলামাবাদের শেখানো মিথ্যে কথা বলার জন্য নিরন্তর চাপ দেওয়া হচ্ছে শ্রী যাদবকে । এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারও জানিয়েছেন পাকিস্তানের দাবিগুলি সত্যি হিসবে তুলে ধরতে কুলভূষণকে চাপ দেওয়া হচ্ছে ।
advertisement
advertisement
সোমবার কুলভূষণের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গৌরব আলুওয়ালিয়া৷ ইতিমধ্যেই কুলভূষণকে ভারতের চরবৃত্তি করার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে ভারত৷কুলভূষণ যাদবকে 'কনস্যুলার অ্যাক্সেস' দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত। পাকিস্তানের তীব্র বিরোধিতা সত্ত্বেও কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাক্সেস-এর নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। কুলভূষণের সঙ্গে দেখা করাকে কূটনৈতিক সাফল্য হিসেবেই দাবি করছে দিল্লি৷
advertisement
বালুচিস্তানে RAW-এর এজেন্ট অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে ২০১৬ সালে গ্রেফতার করে পাকিস্তান৷ ২০১৭ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সেনা আদালত৷ কুলভূষণকে ইরান থেকে গ্রেফতার করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ইসলামাবাদের শেখানো মিথ্যে বলার জন্য চাপ দেওয়া হচ্ছে কুলভূষণকে', জানালেন ভারতীয় কূটনীতিক
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement