advertisement

কুলার চালাতে গিয়ে পরিবারের লোকেরাই খুলে ফেলল রোগীর ভেন্টিলেটরের প্লাগ...তৎক্ষণাৎ মৃত্যু

Last Updated:

বকল হয়ে যায় ভেন্টিলেটর । চিকিৎসকরা ছুটে এসেও আর কিছু করতে পারেননি । প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই ব্যক্তির ।

#কোটা: এয়ার কুলার অন করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা । নিজের পরিবারের লোকের হাতেই মৃত্যু হল বছর চল্লিশের এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে কোটার এক হাসপাতালে । এয়ার কুলার অন করতে গিয়ে রোগীর ভেন্টিলেটরের প্লাগ খুলে ফেলেছিলেন আত্মীয়রা । যার জেরে মৃত্যু হয় ওই ব্যক্তির ।
কোটার মহারাও ভীম সিং (MBS) হাসপাতালে ওই রোগী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন ১৩ জুন । তাঁকে প্রথমে ICU-তে ভর্তি করা হয় । পরে করোনা সন্দেহে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছিল । সেখানেই এই ঘটনা ঘটে । আইসোলেশন ওয়ার্ড শীতাতপ নিয়ন্ত্রিত না থাকায় পরিবারের লোকেরা একটি এয়ার কুলার কিনে এনেছিলেন । সেই এয়ার কুলারটি লাগানোর জন্য কোনও সকেট খুঁজে না পেয়ে ভেন্টিলেটরের প্লাগটিই খুলে দেন তাঁরা । বকল হয়ে যায় ভেন্টিলেটর । চিকিৎসকরা ছুটে এসেও আর কিছু করতে পারেননি । প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই ব্যক্তির । পরে অবশ্য ওই ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ।
advertisement
হাসপাতালের তরফে একটি তিন সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুলার চালাতে গিয়ে পরিবারের লোকেরাই খুলে ফেলল রোগীর ভেন্টিলেটরের প্লাগ...তৎক্ষণাৎ মৃত্যু
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement