advertisement

ছোটবেলায় এই দিনটাতে বেশ মজা হত : কনীনিকা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

অন্দরমহলে তো চুটিয়ে অভিনয় করছেনই ৷ এর সঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘পর্ণমোচী’ ৷ হাতে রয়েছে আরও কয়েকটি কাজ ৷

#কলকাতা: অন্দরমহলে তো চুটিয়ে অভিনয় করছেনই ৷ এর সঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘পর্ণমোচী’ ৷ হাতে রয়েছে আরও কয়েকটি কাজ ৷ শুটিংয়ের ফাঁকে গাড়িতে আধ ঘণ্টা সময় ৷ গল্প জমলো অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ পয়লা বৈশাখ তো সামনেই ৷ বাংলা নতুন বছর শুরু নিয়ে বিভিন্ন কথা শেয়ার করলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ শুনলেন অমৃত হালদার  ৷
পয়লা বৈশাখ এলেই ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে ৷ সকাল সকাল স্নান সেরে নতুন জামা-কাপড় ৷ দুপুরে হত জমিয়ে খাওয়া দাওয়া ৷ তবে হ্যাঁ খাসির মাংস মাস্ট ছিল ৷ সব থেকে মজার ছিল সন্ধ্যাগুলো ৷ বাবার হাত ধরে সোনার দোকানগুলোতে ঢু ৷ এক একটা দোকানে এক এক ধরনের শরবত দিত তখন ৷ কোনওটায় আবার কোল্ড ড্রিংকস ৷ সেই সব খাওয়ার যে আনন্দ সে কী বলবো! আর নানারকম ক্যালেন্ডারের কথা ভুললে চলবে কী করে ? বন্ধুদের মধ্যে সে নিয়ে কতই না আলোচনা ৷ এখন সে সব খুব মিস করি ৷
advertisement
advertisement
19-dec-cartoon-[bangal]A
সময় বদলেছে কতদিন হয়ে গেল পয়লা বৈশাখে ছুটিই পাই না ৷ শুটিং কিংবা অন্যান্য কমিটমেন্ট থাকেই ৷ আর সেই সব কারণে ব্যস্ততা থাকেই ৷ তবে এখন আর আলাদা করে পয়লা বৈশাখ সত্যি বুঝতে পারি না ৷
advertisement
তবে হ্যাঁ বাঙালি বলে কথা ৷ পয়লা বৈশাখে নতুন জামাকাপড় তো কিনতেই হবে ৷ বাবা, মা, শ্বশুর, শাশুড়ির জন্য কিছু জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে ৷ কিন্তু নিজের জন্য কিছু কিনিনি ৷ আসলে আলাদা করে সময় বের করে নিজের জন্য আর কিছু কেনা হয়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছোটবেলায় এই দিনটাতে বেশ মজা হত : কনীনিকা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement