advertisement

কেরলে বন্যা পরিস্থিতি ভয়াবহ ! মুন্নার থেকে কোঝিকোড়ের অবস্থা এখন কেমন দেখে নিন

Last Updated:
#তিরুঅনন্তপুরম: ভাসছে কেরল ৷ ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ ইতিমধ্যেই বন্যায় মৃতের সংখ্যা ২৯ থেকে বেড়ে হয়েছে ৩৮ ৷ ১৪টি জেলার মধ্যে ১১টি জেলা পুরোপুরি ভেসে গিয়েছে ৷ শনিবার হেলিকপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপরেই রেড অ্যালার্ট জারি হয়েছে রাজ্যের ১১টি জেলায় ৷ পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর ৷ উদ্ধারকাজ জোরকদমে চলছে রাজ্যের প্রত্যেক জেলাতেই ৷
আলেপ্পি,কোট্টায়াম, এরনাকুলাম, পালাক্কাড়, মালাপ্পুরাম, কোঝিকোড়ের বন্যা পরিস্থিতি খুবই খারাপ ৷ ভারী বৃষ্টি অনবরত হয়ে যাওয়ায় জলস্তর ক্রমশই বাড়ছে ৷ মোট ১১টি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন ৷ তিরুঅনন্তপুরমেও ভারী বৃষ্টি চলছে ৷ ইদুক্কি চেরুথনি বাঁধের পাঁচটা শাটার ফের খুলে দেওয়া হয়েছে ৷ জলস্তর বাড়ায় যাতায়াত ব্যবস্থাও একেবারেই ভেঙে পড়েছে ৷ কোঝিকোড় জেলার থামারেসারেতে ভারী বৃষ্টি এবং বন্যার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তরের জেলাগুলির মধ্যে ওয়ানান্দের অবস্থা খুবই শোচনীয় ৷ মুল্লাপ্পেরিয়া বাঁধের জলস্তরও ক্রমশই বাড়ছে বলে খবর ৷ আগামী ৫ দিন রাজ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে ৷ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সব জেলাতেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলে বন্যা পরিস্থিতি ভয়াবহ ! মুন্নার থেকে কোঝিকোড়ের অবস্থা এখন কেমন দেখে নিন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement