advertisement

Kerala MLA Arrested: ধর্ষণের তৃতীয় অভিযোগ, গর্ভপাতে চাপ! কেরলে পুলিশের জালে বিধায়ক

Last Updated:

অভিযুক্ত বিধায়ককে আগেই দল থেকে বহিষ্কার করেছে কংগ্রেস৷ এই নিয়ে তৃতীয় বার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হল৷

কেরলের ধৃত বিধায়ক রাহুল মামকুটাথিল৷
কেরলের ধৃত বিধায়ক রাহুল মামকুটাথিল৷
ফের একবার কেরলের বিধায়ক রাহুল মামকুটাথিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন আরও এক মহিলা৷ এই নিয়ে কেরলের এই বিধায়কের বিরুদ্ধে তৃতীয় বার ধর্ষণের অভিযোগ দায়ের হল৷ শুক্রবার ওই মহিলা ই মেলে অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত বিধায়ককে গ্রেফতার করে৷
এর আগেও কেরলের এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ দায়ের হয়৷ কিন্তু গ্রেফতারি এড়াতে আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন মামুকুটিথিল৷ পুলিশ জানিয়েছে পাথানমথিট্টা জেলায় ধৃত বিধায়ককে জেরা করা হচ্ছে৷ ইতিমধ্যে অভিযুক্ত বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছে কংগ্রেস৷
অভিযোগকারিণীর দাবি, ধর্ষণের জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত বিধায়ক তাঁকে গর্ভপাতে বাধ্য করেন৷ নির্যাতিতার দাবি, দাম্পত্য জীবনে সমস্যা শুরু হওয়ার পর ওই বিধায়কের সঙ্গে সমাজমাধ্যমে তাঁর পরিচয় হয়৷ এর পরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়৷ বিধায়ক তাঁকে বিয়েরও প্রতিশ্রুতি দেন বলে দাবি ওই তরুণীর৷ নির্যাতিতার আরও দাবি, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে সুবিধে হবে বলেও তাঁকে বুঝিয়েছিলেন ওই বিধায়ক৷
advertisement
advertisement
যদিও তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিধায়ক তাঁকে গর্ভপাতে বাধ্য করান বলে অভিযোগ ওই নির্যাতিতার৷ তাঁর দাবি, বিধায়ক তাঁর উপরে এতটাই মানসিক চাপ সৃষ্টি করেন যার জেরে তাঁর মিসক্যারেজ হয়ে যায়৷
এমন কি, সম্পর্কে থাকাকালীন ওই বিধায়ক তাঁর থেকে আর্থিক সুবিধেও নিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নির্যাতিতা৷
advertisement
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তে যে তথ্যপ্রমাণ উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala MLA Arrested: ধর্ষণের তৃতীয় অভিযোগ, গর্ভপাতে চাপ! কেরলে পুলিশের জালে বিধায়ক
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement