advertisement

Kerala Minister Controversy: বাড়ির বেডরুমেই অন্য মহিলার সঙ্গে মন্ত্রী, হাতেনাতে ধরলেন স্ত্রী! কেরলে ভোটের আগে বড় অস্বস্তিতে পিনারাই বিজয়ন সরকার

Last Updated:

এই প্রথম নয়, এর আগেও একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন গণেশকুমার৷

কেরলের পরিবহণমন্ত্রী কে বি গণেশকুমার৷
কেরলের পরিবহণমন্ত্রী কে বি গণেশকুমার৷
পরকীয়ার অভিযোগে জড়িয়ে বড় বিপাকে পড়লেন কেরলের পরিবহণমন্ত্রী কে বি গণেশকুমার৷ মন্ত্রীর এই কেচ্ছার অভিযোগের জেরে ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকারও৷ পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত মন্ত্রীকে কেরলের মুখ্যমন্ত্রী ইস্তফারও নির্দেশ দিতে পারেন বলে খবর৷
কেরলের পরিবহণমন্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তুলেছেন তাঁরই স্ত্রী৷ কে বি গণেশকুমারের স্ত্রীর অভিযোগ, তাঁদের বাড়ির বেডরুমেই স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তিনি৷
৬০ বছর বয়সি কে বি গণেশকুমার কেরল কংগ্রেস (বি) দলের নেতা৷ পরিবহণমন্ত্রীর এই কেচ্ছাকে হাতিয়ার করে ভোটের আগে বাম গণতান্ত্রিক সরকারকে আক্রমণ করতে শুরু করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোটের মুখে বিরোধীদের অস্ত্র ভোঁতা করতে গণেশকুমারকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷
advertisement
advertisement
গণেশকুমারের স্ত্রী বিধু মেননের অভিযোগ, ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়৷ কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁদের সম্পর্কে সমস্যার সূত্রপাত হয়৷ ২০২৩ সালে গণেশকুমার মন্ত্রী হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে অভিযোগ করেছেন মন্ত্রীর স্ত্রী৷ তাঁর আরও চাঞ্চল্যকর অভিযোগ, সম্প্রতি তাঁদের বাড়ির বেডরুমেই অন্য এক মহিলার সঙ্গে নিজের স্বামীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন তিনি৷ প্রমাণ রাখতে দু জনের ছবিও তুলতে শুরু করেন তিনি৷ তখন মন্ত্রীর সহকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ গণেশকুমারের স্ত্রীর৷
advertisement
গোটা ঘটনার কথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়নকেও জানান মন্ত্রীর স্ত্রী৷ এর পরই মন্ত্রীর কেচ্ছার কথা জানাজানি হয়৷ হাতেনাতে ধরার পরার পর থেকেই গণেশকুমার তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে বাঁচার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন মন্ত্রীর স্ত্রী৷ বিধু মেনন আরও অভিযোগ করেছেন, অভিযোগ জানালেও পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে৷ এলডিএফ সরকার অথবা গণেশকুমারের ভাবমূর্তি খারাপ করার জন্য তিনি এই অভিযোগ করছেন না বলেও দাবি করেছেন কেরলের পরিবহণমন্ত্রীর স্ত্রী৷
advertisement
পাল্টা পরিবহণ মন্ত্রী গণেশকুমারের দাবি, রাজনৈতিক ফায়দার জন্য বিরোধীরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা ছড়াচ্ছে৷ গণেশকুমার বলেন, অভিযোগ সত্যিই হোক অথবা মিথ্যে, বিষয়টি একান্তই আমার ব্যক্তিগত৷ এর মধ্যে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই৷ দমে না গিয়ে গণেশকুমার বলেন, ‘ভালবাসা কোনও অপরাধ নয়৷ যে কেউ ভালবাসায় জড়িয়ে পড়তে পারেন৷ তা চলতে থাকবে৷’ আত্মবিশ্বাসী গণেশকুমারের দাবি, তিনি কোনওদিন কোনও দুর্নীতিতে জড়াননি৷ ফলে তাঁর নির্বাচনী কেন্দ্রের ভোটাররা এই ধরনের অভিযোগকে বিশ্বাস করবেন না৷
advertisement
২০১৩ সালেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ইউডিএফ সরকার থেকে পদত্যাগ করেন তৎকালীন মন্ত্রী গণেশকুমার৷ তাঁর প্রথম স্ত্রী যামিনী থানকাচি গণেশকুমারের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ এবং পরকীয়ার অভিযোগ তুলেছিলেন৷ পেশায় চিকিৎসক যামিনী মালয়লম সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা গণেশকুমারের বিরুদ্ধে তৎকালীন মন্ত্রী উমেন চান্ডির কাছে অভিযোগ জানিয়েছিলেন৷ গণেশকুমার সেবারেও ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন৷ সেই সময়ও প্রথম স্ত্রী যামিনীর বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেল করা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন গণেশকুমার৷
advertisement
পাথানাপুরম কেন্দ্র থেকে পর পর পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন গণেশকুমার৷ প্রায় ১০০টি মালয়লম সিনেমায় অভিনয় করা গণেশকুমার কেরল কংগ্রেস (বি)-র চেয়ারম্যান৷ কেরল কংগ্রেস ভেঙে তৈরি হয় কেরল কংগ্রেস (বি)৷ দলের একমাত্র বিধায়ক এবং মন্ত্রী গণেশকুমার৷
মন্ত্রীর এই কেচ্ছা নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা৷ কেরলের বিরোধী দলনেতা ভি ডি সথীসন বলেন, ‘একজন মন্ত্রীর স্ত্রী যদি বিচার না পান তাহলে রাজ্যের সাধারণ মহিলাদের কী হবে? মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হবে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Minister Controversy: বাড়ির বেডরুমেই অন্য মহিলার সঙ্গে মন্ত্রী, হাতেনাতে ধরলেন স্ত্রী! কেরলে ভোটের আগে বড় অস্বস্তিতে পিনারাই বিজয়ন সরকার
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement