'আলোর পথযাত্রী...!' ১০ মাসের আলিনের অঙ্গদানে নবজীবন লাভ ৫ শিশুর, ‘গার্ড অফ অনার’ দিয়ে শ্রদ্ধা জানাল কেরল সরকার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কেরলের ১০ মাসের আলিন শেরিন পথদুর্ঘটনায় প্রাণ হারিয়ে রাজ্যের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হয়. তার লিভার, কিডনি, হার্ট ও চোখ বিভিন্ন হাসপাতালে দান করা হয়.
কেরালা: রাজ্যের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা সে-ই। আর তাকেই ‘গার্ড অফ অনার’ দিয়ে শ্রদ্ধা জানাল কেরল সরকার।
গত ৫ ফেব্রুয়ারি পথদুর্ঘটনায় গুরুতর আহত হয় ১০ মাসের শিশুকন্যা আলিন শেরিন। হাসপাতালে কিছু দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার চিকিৎসকেরা শিশুটির ‘ব্রেন ডেথ’-এর কথা জানিয়ে দেন। কেরল পুলিশের তরফে দেওয়া হয় গার্ড অফ অনার। উপস্থিত ছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
advertisement
কেরালা পুলিশ সূত্রে খবর, গত ৫ ফেব্রুয়ারি পরিবারের বাকিদের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ১০ মাসের শিশুটি। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাদের পরিবারের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের বাকিরা সুস্থ হয়ে উঠলেও ১২ ফেব্রুয়ারি মৃত্যু হয় শিশুটির।
advertisement
শিশুটির মৃত্যুর পরেই অঙ্গদানের সিদ্ধান্ত নেন তার বাবা-মা। আলিনের যকৃৎ ছ’মাসের এক শিশুর শরীরে প্রতিস্থাপিত করা হয়েছে। কিডনি প্রতিস্থাপিত করা হয়েছে ১০ বছরের এক শিশুর দেহে।
দশ মাসের অ্যালিন শিরিন আব্রাহামের লিভার, কিডনি, হার্ট এবং চোখ কেরলের এর্নাকুলামের অমৃতা হাসপাতালকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন বাবা-মা৷ দশ মাসের ওই শিশুকন্যার লিভার দান করা হবে তিরুঅনন্তপুরমের কেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ৬ মাসের শিশুকে৷ তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজ এসএটি হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন একটি শিশু অ্যালিনের কিডনি পাবে৷ তিরুঅনন্তপুরমেরই অন্য একটি হাসপাতালে শিশুটির হার্টের দুটি ভাল্ব দান করা হবে৷ অমৃতা হাসপাতালকে শিশুটির দুটি চোখ দান করা হবে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 11:43 AM IST









