advertisement

KCR national party launch: লক্ষ্য ২০২৪, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আজই সর্বভারতীয় দল ঘোষণা করবেন কেসিআর

Last Updated:

নিজের সর্বভারতীয় ভাবমূর্তি তৈরি করতে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছেন কেসিআর৷

বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান কেসিআর৷
বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান কেসিআর৷
#নয়াদিল্লি: বিজেপি-কে চালেঞ্জ ছুড়ে দিতে আজই নিজের সর্বভারতীয় দল ঘোষণা করতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যেই এবার সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি-কে প্যাঁচে ফেলতে চান কেসিআর৷
নিজের সর্বভারতীয় ভাবমূর্তি তৈরি করতে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছেন কেসিআর৷ শুভ মুহূর্ত মেনে বেলা ১.১৯ মিনিটে নিজের সর্বভারতীয় দলের ঘোষণা করবেন কেসিআর৷ নতুন দলের নাম সম্ভবত হতে চলেছে ভারতীয় রাষ্ট্রীয় সমিতি৷
advertisement
advertisement
সর্বভারতীয় ক্ষেত্রে নিজেকে তুলে ধরার জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসনা দীর্ঘদিনের৷ ২০১৮ সাল থেকেই তিনি যেমন একদিকে বিজেপি-র বিরোধিতা করে আসছেন, একই সঙ্গে কংগ্রেসও দেশকে শাসন করতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন৷ বিভিন্ন মঞ্চ থেকে নিজের সর্বভারতীয় দল ঘোষণার কথাও জানিয়েছেন তিনি৷
তেলেঙ্গানা বিজেপি-র মুখপাত্র এন ভি সুভাষের অভিযোগ, সর্বভারতীয় দল ঘোষণা করে আসলে নিজের সরকারের ব্যর্থতাগুলি আড়াল করতে চাইছেন কেসিআর৷ তিনি বলেন, 'নতুন দলের জন্য একশো কোটি টাকা দিয়ে একটি ১২ আসনের বিমান কেনা হয়েছে৷ সাধারণ মানুষের টাকার কীভাবে অপচয় করা হচ্ছে, এটাই তার প্রমাণ৷ এটা বিজেপি সহ্য করবে না৷'
advertisement
আগামী ৪ নভেম্বর তেলেঙ্গানার মুনুগোড়ে লোকসভা উপনির্বাচন রয়েছে৷ সেখানেই প্রথম বার বিজেপি-র বিরুদ্ধে কেসিআর-এর নতুন দলের প্রথম বড় পরীক্ষা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
KCR national party launch: লক্ষ্য ২০২৪, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আজই সর্বভারতীয় দল ঘোষণা করবেন কেসিআর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement