advertisement

গোমাংস রান্না করার সন্দেহে বেধড়ক মার ৪ কাশ্মীরি ছাত্রকে

Last Updated:

দাদরি কাণ্ড, কেরল হাউসের পর আবার নতুন করে মাথাচাড়া দিল গোমাংস বিতর্ক ৷ এবার রাজস্থানের মেওয়ার বিশ্ববিদ্যালয়ে ‘গোমাংস’ রান্না করার সন্দেহে বেধড়ক মারধর করা হয় চার কাশ্মীরী ছাত্রকে ৷ মঙ্গলবার রাতে কিছু স্থানীয় ছাত্ররা অভিযোগ জানান যে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কিছু কাশ্মীরি ছাত্র গোমাংস রান্না করছে ৷ কর্তৃপক্ষ কিছু করার আগেই মুহূর্তের মধ্যে বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন ৷ গোমাংস রান্না করার সন্দেহে ওই চার জনকে বেধড়ক মারধর করে স্থানীয় ছাত্ররা ৷

#জয়পুর: দাদরি কাণ্ড, কেরল হাউসের পর আবার নতুন করে মাথাচাড়া দিল গোমাংস বিতর্ক ৷ এবার রাজস্থানের মেওয়ার বিশ্ববিদ্যালয়ে ‘গোমাংস’ রান্না করার সন্দেহে বেধড়ক মারধর করা হয় চার কাশ্মীরী ছাত্রকে ৷ মঙ্গলবার রাতে কিছু স্থানীয় ছাত্ররা অভিযোগ জানান যে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কিছু কাশ্মীরি ছাত্র গোমাংস রান্না করছে ৷ কর্তৃপক্ষ কিছু করার আগেই মুহূর্তের মধ্যে বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন ৷ গোমাংস রান্না করার সন্দেহে ওই চার জনকে বেধড়ক মারধর করে স্থানীয় ছাত্ররা ৷
কাশ্মীরি খবরের কাগজের তথ্য অনুযায়ী, আক্রান্ত পড়ুয়াদের নাম শাকিব হাফিজ, শওকত আলি ভাট, মহম্মদ মকবুল এবং হিলাল ফারুকি ৷ মেওয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনওরকম ‘আমিষ’ খাবার ক্যাম্পাসের মধ্যে আনা নিষিদ্ধ ৷ মঙ্গলবারের এই ‘গোমাংস’ বিতর্কের পর ছাত্রদের রান্না করা ওই মাংস আদপে কিসের, তা জানতে খাবারের নমুনা ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে ৷ স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে চত্বরে বুধবার বিক্ষোভ দেখান ৷ চিত্তোরগড়ের এসপি প্রসান্ন খামেসারার মতে, একটি গুজবের ভিত্তিতে পুরো ঘটনাটি ঘটেছে ৷ খাওয়ারের নমুনাটি দেখে মোটেও তা গোমাংস বলে মনে হয়নি ৷ তবু নিশ্চিত হওয়ার জন্য তা ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়ে বলে জানিয়েছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোমাংস রান্না করার সন্দেহে বেধড়ক মার ৪ কাশ্মীরি ছাত্রকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement