advertisement

কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতা সাবির শাহকে গ্রেফতার করল ইডি

Last Updated:

মঙ্গলবার রাতে কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতা সাবির শাহকে আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷

#শ্রীনগর: মঙ্গলবার রাতে কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতা সাবির শাহকে আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সাবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্য করার অভিযোগ উঠেছে ৷
সূত্রের খবর, শ্রীনগর থেকে গ্রেফতার করা হয় শাহকে ৷ বুধবার তাকে দিল্লি নিয়ে গিয়ে আদালতে পেশ করা হবে ৷
এর আগে শাহের নামে একাধিকবার সমন জারি করেছিল ইডি ৷ কিন্তু তিনি কখনই হাজিরা দেননি কেন্দ্রীয় সংস্থার কাছে ৷ এরপর এই মাসের প্রথম দিকে শাহের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির একটি আদালত ৷
advertisement
advertisement
এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ এক দশকের উপর শাহের উপর আর্থিক তছরুপের মামলার তদন্ত চলছে ৷
২০০৫-এর অগাস্টে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের হাতে ধরা পড়েছিল হাওলা কারবারি ৩৫ বছরের মহম্মদ আসলাম ওয়ানি। তার কাছ থেকে ৬৩ লক্ষ টাকা ও অস্ত্র উদ্ধার করা হয় ৷ জেরায় আসলাম জানান যে মধ্যপ্রাচ্যের হাওয়ালা চ্যানেল থেকে টাকা ও অস্ত্র তিনি পেয়েছেন ৷ পাশাপাশি তিনি ওয়ানি জানায়, এর মধ্যে ৫০ লক্ষ টাকা তার শাহকে দেওয়ার কথা ছিল ও ১০ লক্ষ জইশ-ই-মহম্মদের কমান্ডারকে ৷ তিনি আরও জানায় যে প্রায় ২.২৫ কোটি টাকা শাহকে দিয়েছেন ৷
advertisement
আগে শাহ জানিয়েছিলেন তার বিরুদ্ধে যা মামলা করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ শাহের বিরুদ্ধে ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় মামলা দায়ের করেছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতা সাবির শাহকে গ্রেফতার করল ইডি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement