advertisement

কাশ্মীর নিয়ে আলাদা আলোচনার কী আছে! কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বললেন উপরাষ্ট্রপতি

Last Updated:

বিশাখাপত্তনমে নৌ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, 'আমরা যুদ্ধের কারবারি নয়৷ আমরা শান্তিপ্রিয় নাগরিক৷

#বিশাখাপত্তনম: জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ও ৩৭০ ধারা বিলোপে যখন চর্চার তুঙ্গে কাশ্মীর, তখন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর বক্তব্য, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ কাশ্মীর নিয়ে আবার আলাদা করে আলোচনার কী আছে? যদি কাশ্মীর নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করতেই হয়, তা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে৷
বিশাখাপত্তনমে নৌ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, 'আমরা যুদ্ধের কারবারি নয়৷ আমরা শান্তিপ্রিয় নাগরিক৷' প্রসঙ্গত, এক সপ্তাহ আগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন, সন্ত্রাস দমন ছাড়া প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করবে না ভারত৷ যদি পাকিস্তানের সঙ্গে কথা বলতেই হয়, তা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে৷ অন্য কোনও ইস্যুতে নয়৷
advertisement
কাশ্মীর ইস্যুতে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে বসিয়ে জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ইস্যু ভারপত পাকিস্তান নিজেরাই আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে৷ তাঁর মধ্যস্থতার দরকার নেই৷
advertisement
আরও ভিডিও: কেন্দ্রের দাবি ঐতিহাসিক দিন, কিন্তু ৫ অগাস্ট যোগাযোগহীন থমথমে কাশ্মীর, দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীর নিয়ে আলাদা আলোচনার কী আছে! কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বললেন উপরাষ্ট্রপতি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement