advertisement

রাজস্থানের শিক্ষামন্ত্রীর নাক-কান কাটার হুমকি দিল করণি সেনা !

Last Updated:

ফের জেগে উঠলেন রাজস্থানের করণি সেনার সদস্যরা ৷ তবে এবার আর দীপিকা বা সঞ্জয়লীলা বনশালির নয়, বরং রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরীকে নাক-কান কাটার হুমকি দিল করণি সেনা ৷

#জয়পুর: ফের জেগে উঠলেন রাজস্থানের করণি সেনার সদস্যরা ৷ তবে এবার আর দীপিকা বা সঞ্জয়লীলা বনশালির নয়, বরং রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরীকে নাক-কান কাটার হুমকি দিল করণি সেনা ৷ করণি সেনার অভিযোগ শিক্ষামন্ত্রী কিরণ অপমান করেছেন রাজপুতদের ৷ রাজপুতদের ইঁদুর বলে সম্বোধন করার কারণেই শিক্ষামন্ত্রীকে নাক ও কান কাটার হুমকি দেয় করণি সেনা ৷ শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করে কংগ্রেস ৷
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরীকে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচার নিয়ে জানতে চাওয়া হলে, মাহেশ্বরী জানান, ‘রাজপুতরা অনেকটা ইঁদুরের মতো ৷ নির্বাচন এলেই গর্তের ভিতর থেকে বেরিয়ে পড়ে৷’
মাহেশ্বরীর এই মন্তব্য নিয়েই ক্ষোভ উগরে দেয় করণি সেনার সদস্যরা ৷ করণি সেনার অধ্যক্ষ মহিপাল মকরানা জানান, ‘শিক্ষামন্ত্রী কিরণের দীপিকা পাড়ুকোনের ঘটনা মনে রাখা উচিত ৷ এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত তাঁর ৷ ’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানের শিক্ষামন্ত্রীর নাক-কান কাটার হুমকি দিল করণি সেনা !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement