advertisement

Karnataka Election results 2023: কর্ণাটকে শেষ হাসি কার, আগামিকাল সকাল থেকে ভোট গণনা! কোথায় জানবেন লাইভ আপডেট?

Last Updated:

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রতি মুহূর্তের ফলাফলের লাইভ আপডেট জানা যাবে News18 Bangla-র ওয়েবসাইটে৷

কলকাতা: আগামিকাল, ১৩ মে বহু প্রতীক্ষিত কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ দক্ষিণের এই রাজ্যের শাসন ভার শেষ পর্যন্ত কার হাতে যায়, তা নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলেই চরম কৌতূহল সৃষ্টি হয়েছে৷ বিশেষত, বুথ ফেরত সমীক্ষাগুলিতে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে শনিবার ভোট গণনার শুরু হওয়ার পর রীতিমতো টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মতোই উত্তেজনার সৃষ্টি হতে পারে৷ কারণ অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে৷
২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩৷ ২০১৮ সালের নির্বাচনে একক বৃহত্তম দল ছিল বিজেপি৷ যদিও সরকার গড়েছিল কংগ্রেস-জেডিএস জোট৷ পরে সেই জোটে ফাটল ধরিয়ে ক্ষমতা দখল করে নেয় গেরুয়া শিবির৷
advertisement
শনিবার সকাল আটটা থেকে কর্ণাটকের ৩৬টি গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ শুরু হবে৷ নির্বাচন কমিশনের আধিকারিকদের আশা, দুপুরের মধ্যেই ভোটের ফলাফলের সম্ভাব্য ছবি পরিষ্কার হয়ে যাবে৷ গত ১০ বুধবার ভোটগ্রহণ হয় কর্ণাটকে৷ ভোট পড়েছিল ৭৩.১৯ শতাংশ৷
advertisement
কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রতি মুহূর্তের ফলাফলের লাইভ আপডেট জানা যাবে News18 Bangla-র ওয়েবসাইটে৷ এ ছাড়াও নেটওয়ার্ক ১৮-এর বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য ওয়েবসাইটেও সকাল থেকেই জানা যাবে কর্ণাটকের ভোট গণনার প্রতি মুহূর্তের ফল এবং সেই সংক্রান্ত বিভিন্ন খবরাখবর ও বিশ্লেষণ৷
এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ গিয়েও ভোটের ফলাফল জানা যাবে৷ এ ছাড়াও ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে ভোটের ফল জানতে পারবেন যে কেউ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election results 2023: কর্ণাটকে শেষ হাসি কার, আগামিকাল সকাল থেকে ভোট গণনা! কোথায় জানবেন লাইভ আপডেট?
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement