advertisement

Karnataka Election Results 2023 | Adhir Chowdhury: ‘ক্ষমতাধারী নয়! আম জনতাই ঠিক করে, ক্ষমতা কার হাতে যাবে’, সপাট মন্তব্য অধীরের

Last Updated:

এক্কেবারে সকালের দিকে বিজেপির পক্ষে ট্রেন্ড কিছুক্ষণ স্থায়ী হলেও বেলা যত বাড়ে, তত স্পষ্ট হয়, কর্ণাটকে এবার পালা বদল হচ্ছেই৷ জেডি(এস)-এর সাহায্য নিয়ে নয়, সংখ্যা বলছে, একেবারে নিজের দমেই কর্ণাটকে সরকার গড়তে পারবে কংগ্রেস৷

নয়াদিল্লি: এক্সিট পোলের যাবতীয় পূর্বাভাস সত্যি করে দিয়ে কর্ণাটকে ঝড় তুলল কংগ্রেস৷ ২২৪ আসনের বিধানসভার ম্যাজিক ফিগার ১১৩ টপকে ১৩৫ এর আশপাশে ঘোরাফেরা করছে সনিয়া-রাহুলের দল৷ সংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে চোখ ভিজে গেছে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের৷ গলা বুজে এসেছে৷ দলের এই বিরাট জয়ে চোখে-মুখে আনন্দ ঝড়ে পড়েছে বঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতিরও৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘‘দুর্নীতি বিরুদ্ধে গলা তুলছিলেন বলে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ এখন কী হল,একটা গোটা রাজ্য থেকেই তাঁকে তাড়িয়ে দিলেন মানুষ৷ এতে আবার প্রমাণিত হল, ক্ষমতাধারী নয়, আম জনতাই ঠিক করে, ক্ষমতা কার হাতে যাবে৷’’
আরও পড়ুন: কংগ্রেসের ক্লিন স্যুইপ! কে হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে
এক্কেবারে সকালের দিকে বিজেপির পক্ষে ট্রেন্ড কিছুক্ষণ স্থায়ী হলেও বেলা যত বাড়ে, তত স্পষ্ট হয়, কর্ণাটকে এবার পালা বদল হচ্ছেই৷ জেডি(এস)-এর সাহায্য নিয়ে নয়, সংখ্যা বলছে, একেবারে নিজের দমেই কর্ণাটকে সরকার গড়তে পারবে কংগ্রেস৷
advertisement
advertisement
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশেই পরে কোমর বাঁধল সিবিআই, এবার পুর দুর্নীতিতে অয়ন শীলকে জেলে গিয়ে জেরা
তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে কংগ্রেস৷ কোনও ভাবেই যাতে ভোটপরবর্তী ক্ষেত্রে বিধায়ক কেনাবেচা না হতে পারে, তা নিশ্চিত করতে এগিয়ে থাকা বিধায়কদের একটি হোটেলে নিয়ে গিয়ে রাখা হচ্ছে৷ সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন বলে সূত্রের খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results 2023 | Adhir Chowdhury: ‘ক্ষমতাধারী নয়! আম জনতাই ঠিক করে, ক্ষমতা কার হাতে যাবে’, সপাট মন্তব্য অধীরের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement