advertisement

‘জনসেবার খাতিরে বেঁচে আছি’, মঞ্চে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী

Last Updated:
#বেঙ্গালুরু: ‘রাজ্যের মানুষের সেবা করার জন্যই বেঁচে রয়েছি আমি ৷’ ফের প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী ৷
মান্ডিয়াতে সাংবাদিক সম্মেলন চলছিল ৷ একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করছিলেন কুমারস্বামী ৷ সেই সময় আচমকাই সাংবাদিকদের প্রশ্নোত্তরে কেঁদে ফেলেন তিনি ৷ বলেন, ‘ভগবানের আশীর্বাদে এবং কংগ্রেস বিধায়কদের সমর্থনই আমার লড়াই করার একমাত্র শক্তি ৷’
একইসঙ্গে কুমারস্বামী বলেন, ‘টাকা পয়সা জন্য আমি এই পদে নেই ৷ রাজ্যের মানুষ আমার কাছে সম্পদ ৷ তাদের ভালবাসা এবং স্নেহ-তে আমি পরিপূর্ণ ৷ পরশু দিনই আমাকে হাসপাতালে যেতে হয়েছিল ৷ কিন্তু কি কারণে যেতে হয় ৷ সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না ৷’
advertisement
advertisement
ইজরায়েল সফরের সময় একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই বিষয়টি নিয়ে একাধিকবার আলোকপাত করেন তিনি ৷ এদিন ফের সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইজরায়েল সফরে আমি একাধিকবার মৃত্যুর সম্মুখীন হয়েছি ৷ আমি যে আজ বেঁচে রয়েছি ৷ সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় ৷ কিন্তু ভগবান আমাকে যে কারণে বাঁচিয়ে রেখেছে সেটি আমি পূরণ করতে চাই ৷ প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যকে আমি সাহায্য করতে চাই ৷ এটাই আমার কাছে একমাত্র চ্যালেঞ্জ ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘জনসেবার খাতিরে বেঁচে আছি’, মঞ্চে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement