advertisement

'দুঃখের বিষয়, ঠিক খবরের চেয়ে ভুয়ো খবর দ্রুত রটে,' বিজেপি ছাড়ার প্রসঙ্গে জ্যোতিরাদিত্য

Last Updated:

জ্যোতিরাদিত্য বিজেপি ছাড়ার খবরে ট্যুইটারে লিখলেন, 'দুঃখের বিষয়, ঠিক খবরের চেয়ে দ্রুত ছড়ায় ভুয়ো খবর৷'

#নয়াদিল্লি: বিজেপি ছাড়ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? বহু চর্চিত এই খবরকে উড়িয়ে দিলেন গুনার প্রাক্তন সাংসদ৷ সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য৷ তাঁর বিজেপি-তে যোগের পরেই অনুগামীরা একে একে কংগ্রেসে ইস্তফা দিয়ে বিজেপি-তে যোগ দেন৷ ফলে মধ্যপ্রদেশ হাতছাড়া হয়েছে কংগ্রেসের৷
এ হেন জ্যোতিরাদিত্য বিজেপি ছাড়ার খবরে ট্যুইটারে লিখলেন, 'দুঃখের বিষয়, ঠিক খবরের চেয়ে দ্রুত ছড়ায় ভুয়ো খবর৷'
advertisement
চলতি বছরের মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন জ্যোতিরাদিত্য৷ তাঁর সঙ্গেই কংগ্রেসে ইস্তফা দিয়ে বিজেপি-তে যোগ দেন ২২ জন বিধায়ক৷ এরপরেই মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়ে৷ মধ্যপ্রদেশ হাতছাড়া হয় কংগ্রেসের৷ ২০ মার্চ কমল নাথ সরকারের পতন হয়৷ ২৩ মার্চ ফের মুখ্যমন্ত্রী পদে ফেরেন শিবরাজ সিং চৌহান৷
advertisement
এ বার জ্যোতিরাদিত্যর বিজেপি ছাড়ার খবর প্রসঙ্গে সংবাদ সংস্থা IANS-কে বলেন, 'আমার ট্যুইটার বায়ো-তে কোনও পরিবর্তন করা হয়নি৷ মিডিয়ায় যে রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে তা ভিত্তিহীন৷ এই গুজব এড়িয়ে চলুক মানুষ৷'  সিন্ধিয়ার অনুগামীদের দাবি, আসলে জ্যোতিরাদিত্যর জনপ্রিয়তায় ভয় পেয়ে কিছু মানুষ এই সব খবর রটাচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'দুঃখের বিষয়, ঠিক খবরের চেয়ে ভুয়ো খবর দ্রুত রটে,' বিজেপি ছাড়ার প্রসঙ্গে জ্যোতিরাদিত্য
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement