advertisement

MP Political Crisis| 'কংগ্রেসে থেকে দেশসেবা করতে পারছিলাম না,' BJP-তে যোগ দিয়ে বললেন সিন্ধিয়া

Last Updated:
#নয়াদিল্লি: মঙ্গলবারই কংগ্রেসে ইস্তফা দেন৷ বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ সোমবার রাত থেকেই জ্যোতিরাদিত্যর সঙ্গে যোগাযোগ করতে পারেনি কংগ্রেস৷ হোলির দিনই জ্যোতিরাদিত্যকে সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৈঠক শেষ করেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন সিন্ধিয়া৷ জ্যোতিরাদিত্যের দল ছাড়ার সঙ্গেই টালমাটাল অবস্থা মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের৷
advertisement
দিল্লিতে বিজেপির কার্যালয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত থেকে বিজেপির সদস্যপদ গ্রহণ করলেন গোয়ালিওরের রাজপরিবারের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে জ্যোতিরাদিত্য ইস্তফাপত্রে লিখেছিলেন, কংগ্রেসে থেকে তিনি দেশের সেবা করতে পারছেন না৷ বিজেপি-তে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বললেন, 'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ৷ কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না৷ কংগ্রেস বাস্তব মানতে পারছে না৷ আগের কংগ্রেস আর নেই৷ কংগ্রেসে নতুন প্রজন্মের গুরুত্ব নেই৷ মধ্যপ্রদেশ সরকারও কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারছে না৷ প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের ভবিষ্যত্‍ সুরক্ষিত৷'  নাড্ডা বলেন, 'সিন্ধিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন৷ বিজেপি গণতান্ত্রিক দল৷'
advertisement
মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্যের সঙ্গে মুখ্যমন্ত্রী কমলনাথের বিবাদ নতুন নয়৷ সিন্ধিয়া শিবিরের বিধায়কদের অভিযোগ, মধ্যপ্রদেশে তাঁদের কোণঠাসা করে রেখেছে কমল নাথ শিবির৷ সূত্রের খবর, মধ্যপ্রদেশে প্রদেশ কংগ্রেস সভাপতি না করা ও কংগ্রেসের রাজ্যসভার টিকিট না-পাওয়ায় ক্ষুব্ধ হন সিন্ধিয়া৷ কংগ্রেসের যুব ব্রিগেডের অন্যতম মুখ ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷
advertisement
ও দিকে মধ্যপ্রদেশে সরকার টলমল হতেই শুরু হয়ে গিয়েছে রিসর্ট রাজনীতি৷ যদিও এখনও সরকারের মেয়াদ শেষের বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের বিধায়ক অর্জুন সিংয়ের বক্তব্য, কমল নাথ সরকার থাকছে৷ সব বিধায়কদের নিয়ে আগামী ১৬ মার্চ বিধানসভায় থাকবেন কমল নাথ৷ সে ক্ষেত্রে জল্পনা চলছে, আগামী ১৬ মার্চই কি তা হলে আস্থা ভোট?
advertisement
২২ জন বিধায়ক ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন৷ মধ্যপ্রদেশে সরকার বাঁচাতে মরিয়া কংগ্রেস৷ শেষ কামড় হিসেবে, ঘোড়া কেনাবেচা থেকে বাঁচাতে আজ অর্থাত্‍ বুধবার ৯২ জন কংগ্রেস বিধায়ককে জয়পুরে রিসর্টে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী কমলনাথ৷
এখনও সরকার টিকিয়ে রাখতে আত্মবিশ্বাসী কমলনাথ৷ তাঁর কথায়, 'মেয়াদ শেষ করবে কংগ্রেস সরকার৷ যোগাযোগ রাখছেন ২২ জন বিদ্রোহী বিধায়ক৷' ঘোড়া কেনা-বেচা ঠেকাতে গুরগাঁওয়ের আইটিসি গ্র্যান্ড ভারত রিসর্টে ১০৭ জন বিধায়ককে রেখেছে বিজেপি৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ জন বিধায়কই এখন বেঙ্গালুরুর রিসর্টে৷
advertisement
মধ্যপ্রদেশের মন্ত্রী ও কমলনাথের ঘনিষ্ঠ বিধায়ক সজ্জন সিং ভার্মা জানিয়েছেন, আজই বেঙ্গালুরু পাড়ি দিচ্ছেন কমলনাথ৷ বিদ্রোহী বিধায়কদের বোঝানোর চেষ্টা করবেন তিনি৷ কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের কথায়, 'বেশির ভাগ বিধায়কই ফিরে আসবেন৷ ২২ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে৷'
ভোপালে মঙ্গলবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, 'জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই বেশ কয়েকজন বিধায়ককে ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা কেউই জানতেন না, জ্যোতিরাদিত্য দল ছাড়ছেন৷ ওঁরা সকলেই মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী৷ আমরা আস্থাভোটেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Political Crisis| 'কংগ্রেসে থেকে দেশসেবা করতে পারছিলাম না,' BJP-তে যোগ দিয়ে বললেন সিন্ধিয়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement