advertisement

Emirates: বোয়িং ৭৭৭-এর মতো বিশাল বিমানে যাত্রী মাত্র এক জন ! মুম্বই-দুবাই উড়ানের ঘটনায় অবাক সকলেই !

Last Updated:

মাত্র এক জন যাত্রী নিয়েই এমিরেটসের একটি বিমান সম্প্রতি মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷

মুম্বই: বোয়িং-৭৭৭-এর মতো বিশাল বিমান ৷ বসতে পারেন ৩৫০-রও বেশি যাত্রী ৷ কিন্তু কোভিড পরিস্থিতিতে আর যাত্রী হচ্ছে কোথায় ৷ মাত্র এক জন যাত্রী নিয়েই এমিরেটসের একটি বিমান সম্প্রতি মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷
ঘটনাটি অবশ্য মাসখানেক আগের ৷ করোনা আক্রান্তের সংখ্যা দেশে বাড়তে থাকায় আপাতত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা এমিরেটস ৷ গত ২৫ এপ্রিল মাত্র একজন যাত্রী নিয়েই দুবাই রওনা হয় এমিরেটসের EK 501 বিমানটি ৷ ভোর সাড়ে ৪টের ওই ফ্লাইটে মাত্র একজন যাত্রীকে দেখে পাইলটও মজা করে ঘোষণা করেন , ‘‘ যেহেতু আপনিই একমাত্র যাত্রী ৷ তাই এই ৭৭৭ শুধুমাত্র আপনার জন্যই!!’’
advertisement
বলা বাহুল্য ওই বিমানে ক্রু মেম্বারের সংখ্যা ওইদিন যাত্রীর থেকে বেশি ছিল ৷ গোটা বিমানে একাই আড়াই ঘণ্টার মুম্বই থেকে দুবাই পর্যন্ত সফর করেন ওই যাত্রী ৷ আগামী ১৪ জুন পর্যন্ত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে এমিরেটস ৷ পাশাপাশি ভারতে গত ১৪ দিনের মধ্যে ট্রাভেল করেছেন, এমন কোনও যাত্রীকেই আপাতত সংযুক্ত আমিরশাহিতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Emirates: বোয়িং ৭৭৭-এর মতো বিশাল বিমানে যাত্রী মাত্র এক জন ! মুম্বই-দুবাই উড়ানের ঘটনায় অবাক সকলেই !
Next Article
advertisement
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
  • ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুয়ো খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’

  • ‘ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে’

  • রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement