advertisement

দেশে ফিরলেন কাবুলে ‘অপহৃত’ কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজা

Last Updated:

অবশেষে স্বস্তির নিশ্বাস ডি’সুজা পরিবারে ৷ ঘরের মেয়ে ফিরলেন ঘরে ৷

#নয়াদিল্লি: অবশেষে স্বস্তির নিশ্বাস ডি’সুজা পরিবারে ৷ ঘরের মেয়ে ফিরলেন ঘরে ৷ শনিবার সন্ধে ৬টা নাগাদ আফিগানিস্থান থেকে এয়ার ইন্ডিয়ার ২৪৪ ফ্লাইটে করে দিল্লিতে পা রাখলেন কলকাতা জুডিথ ডি’সুজা ৷ পেশায় টেকনিক্যাল অ্যাডভাইজার জুডিথ গত মাসের ৯ তারিখ আফগানিস্তানের কাবুল থেকে অপহৃত হন। গত মাসের ১৫ তারিখ কাবুল থেকে কলকাতায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। প্রায় ৬ সপ্তাহ পর খোঁজ মিলল জুডিথের ৷ আর খোঁজ মেলা মাত্রই, জুডিথকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ৷
শনিবার এয়ার ইন্ডিয়ার ২৪৪ বিমানে জুডিথের সঙ্গে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত মনপ্রীত ভোরা ৷ নিরাপত্তার জন্যই দিল্লি বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রবেশের ওপর নিষেধজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ একমাত্র বিমান বন্দরে প্রবেশাধিকার ছিল নিউজ এজেন্সিগুলির ৷ শনিবার দিল্লিতে এসেই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের জন্য বিমান বন্দর থেকে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের বাড়িতে পৌছলেন জুডিথ ডি’সুজা ও তাঁর পরিবার ৷
advertisement
অবশেষে খোঁজ মিলল আফগানিস্তানে অপহৃত কলকাতার এন্টালির বাসিন্দা জুডিথ ডি’সুজার। তাঁকে উদ্ধার করা গিয়েছে বলে শনিবার ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। প্রায় ছ’সপ্তাহ আগে আফগানিস্তানে অপহৃত হন জুডিথ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খোঁজ মিলেছে তাঁর ৷ তিনি মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে আফগানিস্তানের ভারতীয় দূতাবাস সূ্ত্রে জানানো হয়েছে ৷ আজ শনিবারই তাঁকে দিল্লি উড়িয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷
advertisement
advertisement
পেশায় টেকনিক্যাল অ্যাডভাইজার জুডিথ গত মাসের ৯ তারিখ আফগানিস্তানের কাবুল থেকে অপহৃত হন। গত মাসের ১৫ তারিখ কাবুল থেকে কলকাতায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। জুডিথকে ঘরে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করেন তাঁর ভাই। তাঁকে ফেরাতে সরকার সবরকমের ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয় ডি’সুজা পরিবারকে।
অবশেষে সরকারের প্রয়াস স্বার্থক হল। জুডিথকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আজ বিদেশমন্ত্রী স্বয়ং ট্যুইট করে সুখবরটা দেন ৷ জুডিথকে উদ্ধারের জন্য আফগানিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুষমা স্বরাজ ৷ তিনি বলেন, ‘‘ আফগানিস্তানকে ধন্যবাদ, জুডিথ উদ্ধারে আমাদের তাঁরা সমস্তরকম সাহায্য করেছে ৷ জুডিথকে উদ্ধার করতে আফগান প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী ৷’’ জুডিথ ফিরে আসার খবরে স্বভাবতই খুশি তাঁর পরিবার ৷ সংবাদমাধ্যমের থেকেই প্রথমে খবরটা পান জুডিথের বাবা ৷ অপরদিকে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জুডিথের বোন অ্যাগনেস ডিসু’জা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে ফিরলেন কাবুলে ‘অপহৃত’ কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement