advertisement

রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করছিলেন JNU পড়ুয়ারা, আটক করল দিল্লি পুলিশ

Last Updated:

আটক হওয়া ছাত্র-ছাত্রীদের মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে৷

#নয়াদিল্লি: ক্যাম্পাসে হিংসার বিরুদ্ধে প্রতিবাদে রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করছিলেন ঐশী ঘোষের নেতৃত্বে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷ রাষ্ট্রপতি ভবনে অনেক আগেই ওই ছাত্র-ছাত্রীদের আটক করল পুলিশ৷
জেএনইউ-এর আন্দোলনকারীদের ছাত্র-ছাত্রীদের আম্বেডকর ভবনের কাছে আটকে দেয় পুলিশ৷ পরে তাঁদের আটক করে৷ বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের দাবি ছিল, গত ৫ জানুয়ারি ক্যাম্পাসে হিংসা রুখতে ব্যর্থতার দায় নিয়ে জেএনইউ-এর উপাচার্য এম জগদীশ কুমারকে পদত্যাগ করতে হবে৷
advertisement
advertisement
আটক হওয়া ছাত্র-ছাত্রীদের মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে৷ মার্চ চলাকালীন এক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর৷ পুলিশ মাইকে বারবার ঘোষণা করে শান্তি বজায় রাখার আহ্বান জানাতে থাকে৷
ছাত্র সংগঠনের অভিযোগ, কোনও মহিলা পুলিশ পুলিশ ছিল না৷ পুরুষ পুলিশরাই ছাত্রীদের গায়ে হাত দিয়ে আটক করে৷ এর জন্য দিল্লি পুলিশের জবাবদিহি দাবি করেছে ছাত্র সংগঠন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করছিলেন JNU পড়ুয়ারা, আটক করল দিল্লি পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement