advertisement

রমজান মাসে উপত্য়কায় জঙ্গিদমন অভিযানে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Last Updated:

আগামী একমাস উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র ৷ রমজান মাসে জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতেই এহেন নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

#নয়াদিল্লি: আগামী একমাস উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র ৷ রমজান মাসে জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতেই এহেন নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুরোধ মেনেই এমনটা ঘোষণা করেছেন ৷
এই বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে একাধিক টুইট করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷ সেই টুইটেই রমজান মাসে শান্তি বজার রাখার কথা বলা হয়েছে ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে রমজান মাসের সমস্ত আচার মানতে পারেন ৷ সেই কারণেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তবে, উপত্যকার সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য কোনও হামলা রুখতেও প্রস্তুত থাকবে সেনাবাহিনী ৷
advertisement
প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে গত সপ্তাহেই নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিলেন মেহবুবা মুফতি ৷ বুধবার থেকে ১৪ জুন অবধি উপত্যকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন মুফতি ৷ সেই নির্দেশে সাড়া দিয়েই কেন্দ্র এহেন একটি পদক্ষেপ গ্রহণ করেছে ৷ এই ঘোষণার পরই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইট করে ধন্যবাদ জানান মেহবুবা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রমজান মাসে উপত্য়কায় জঙ্গিদমন অভিযানে নিষেধাজ্ঞা কেন্দ্রের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement