advertisement

বুরহানের মৃত্যুর পর ভূস্বর্গে হাই অ্যালার্ট জারি, চলছে নজরদারি

Last Updated:

নিরাপত্তাবাহিনীর হাতে মৃত্যু হল হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে সংঘর্ষে ২২ বছরের হিজবুল মুজাহিদিন বুরহান নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর হাতে মৃত্যু হল হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে সংঘর্ষে ২২ বছরের হিজবুল মুজাহিদিন বুরহান নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ বেশ কয়েকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ৷
2016_7img08_Jul_2016_PTI7_8_2016_000304B
শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ ভাবে হানা দিয়ে হামলা চালায় ৷ শুরু হয় সংঘর্ষ ৷ সেনা-জঙ্গি সংঘর্ষে বুরহান-সহ আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷
advertisement
বুরহানের মৃত্যুর পর থেকে শ্রীনগর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ৷ জারি করা হয়েছে হাি অ্যালার্ট ৷ হিংসার কারণে আজকের জন্য বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা ৷ সমস্ত স্কুলের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে ৷ বারামুল্লা থেকে বানিহল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল ৷
advertisement
কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বুরহান ৷ এলাকার স্থানীয় যুবকদের সন্ত্রাসবাদে যোগ দেওয়ার জন্য বিভিন্ন ভাবে উৎসাহিত করতেন তিনি ৷ তাই বুরহানকে খতম করতে পারা নিরাপত্তাবাহিনীর কাছে একটি বিশাল সাফল্য ৷
অন্যদিকে কাশ্মীর উপত্যকা জুড়ে বনধের ডাক দিয়েছে  বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়েছে ৷ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ পাশাপাশি শ্রীনগরের ৭টি থানা এলাকা সহ অনন্তনাগ, শোপিয়ান, পুলগাম ও সোপোর শহরে বন্ধ রাখা হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুরহানের মৃত্যুর পর ভূস্বর্গে হাই অ্যালার্ট জারি, চলছে নজরদারি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement