advertisement

Jharkhand Crisis: সঙ্কটে মুখ্যমন্ত্রী সোরেনের বিধায়ক পদ! নিরাপদ ডেরায় বিধায়করা, ঝাড়খণ্ডে নাটক শুরু

Last Updated:

পরিস্থিতি আন্দাজ করে আগেভাগেই নিজেদের বিধায়কদের নিরাপদ ডেরায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে জেএমএম এবং কংগ্রেস৷

বাসে বিধায়কদের নিয়ে গোপন ডেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হেমন্ত সোরেন৷ Photo-ANI
বাসে বিধায়কদের নিয়ে গোপন ডেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হেমন্ত সোরেন৷ Photo-ANI
#রাঁচি: মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড৷ এবার সঙ্কটে হেমন্ত সোরেন সরকার৷ পরিস্থিতি সামলা দিতে আগেভাগেই বিধায়কদের একত্রিত করার কাজ শুরু করে দিল শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস৷ নির্বাচন কমিশনের পক্ষে থেকে মুখ্যমন্ত্রীর হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের জন্য সুপারিশ করা হয়েছে৷ সেই সুপারিশে ঝাড়খণ্ডের রাজ্যপাল সায় দিয়েছেন বলেই খবর৷ যার জেরে হেমন্ত সোরেন সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
নিজের নামে কয়লা খনি লিজ দিয়ে হেমন্ত সোরেন নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ৷ এই অভিযোগের ভিত্তিতেই সোরেনের বিধায়ক পদ খারিজ করার জন্য ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসকে সুপারিশ করে নির্বাচন কমিশন৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, আজই সোরেনের বিধায়ক পদ খারিজ করার নির্দেশ নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবেন রাজ্যপাল৷
advertisement
advertisement
পরিস্থিতি আন্দাজ করে আগেভাগেই নিজেদের বিধায়কদের নিরাপদ ডেরায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে জেএমএম এবং কংগ্রেস৷ নিজের বাসভবনে সব বিধায়ক এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে সোরেন৷ তার পর একটি বাসে করে বিধায়ক, মন্ত্রীদের নিয়ে গোপন ডেরার উদ্দেশ্যে রওনা দেন সোরেন৷ নিজেদের গাড়িতে রওনা দেন বেশ কয়েকজন বিধায়ক৷ পরে দেখা যায়, ঝাড়খণ্ডের খুঁটি জেলায় লাটারু বাঁধের পাশে একটি অতিথিশালায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে৷ বিজেপি যাতে শাসক শিবিরের বিধায়কদের দিকে হাত না বাড়াতে পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা৷
advertisement
হেমন্ত সোরেন ট্যুইট করে অভিযোগ করেন, 'রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে এঁটে না উঠতে পেরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অপব্যবহার করা হচ্ছে৷ কিন্তু আমরা উদ্বিগ্ন নই, মানুষই আমাদের ক্ষমতায় এনেছেন৷ যা পারবেন করে নিন৷ মানুষের জন্য আমার কাজ থামবে না৷' কংগ্রেসও স্পষ্ট করে দিয়েছে, তারা সোরেনের পাশেই রয়েছে৷
advertisement
বিধায়ক পদ খারিজ হলেও নতুন করে নির্বাচনে লড়তে পারবেন সোরেন৷ বিজেপি অবশ্য নৈতিকতার কথা তুলে সোরেনের পদত্যাগ দাবি করেছে৷
৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় শাসক জোটের হাতে ৪৯ জন বিধায়ক রয়েছেন৷ এর মধ্যে জেএমএম-এর বিধায়ক সংখ্যা ৩০৷ কংগ্রেসের হাতে রয়েছে ১৮ জন বিধায়ক৷ আর একজন বিধায়ক রয়েছে আরজেডি-র৷ অন্যদিকে বিজেপি-র হাতে রয়েছে ২৬ জন বিধায়ক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Crisis: সঙ্কটে মুখ্যমন্ত্রী সোরেনের বিধায়ক পদ! নিরাপদ ডেরায় বিধায়করা, ঝাড়খণ্ডে নাটক শুরু
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement