advertisement

জামার দাম ৪৭ হাজার টাকা! জেডিইউ-এর অভিযোগে অস্বস্তিতে লালু পুত্র তেজস্বী

Last Updated:

জেডিইউ নেতা নিখিল মণ্ডল আরও অভিযোগ করেন, এর আগে তেজস্বী নিজের জন্মদিনে একটি চাটার্ড বিমানে কেক কাটেন৷

#পাটনা:বিধানসভা নির্বাচনের এখনও বেশ কিছুটা দেরি আছে৷ কিন্তু ভোটের হাওয়া বইতে শুরু করেছে বিহারে৷ আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা বাড়ছে৷ যেমন এবার বিহারে ক্ষমতায় থাকায জেডিইউ-এর তোলা অভিযোগে বেজায় অস্বস্তিতে পড়েছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব৷ জেডিইউ-এর অভিযোগ, আরজেডি নেতা তেজস্বী ৪৭ হাজার টাকা মূল্যের একটি জামা পরেছেন৷
জেডিইউ-এর মুখপাত্র নিখিল মণ্ডল তেজস্বীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন৷ তাঁর প্রশ্ন, নিজেকে গরিবের নেতা বলে দাবি করা তেজস্বী কীভাবে এমন দামি শার্ট পরেন? ওই দামি ব্র্যান্ডের শার্ট পরা তেজস্বীর একটি ছবি পোস্ট করে এই প্রশ্ন তুলেছেন জেডিইউ নেতা৷ ছবিতে তেজস্বীকে যে জামা পরা অবস্থায় দেখা গিয়েছে, তার দাম ৪৭ হাজার টাকা বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
নিখিল মণ্ডল আরও অভিযোগ করেন, এর আগে তেজস্বী নিজের জন্মদিনে একটি চাটার্ড বিমানে কেক কাটেন৷ ওই জেডিইউ নেতার দাবি, তেজস্বী মুখে গরিবের কথা বলেও আসলে তাদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷
advertisement
কয়েকদিন আগেই একটি বিখ্যাত ব্র্যান্ডের শার্ট পরে ফেসবুক লাইভ করেন তেজস্বী যাদব৷ এর পরেই জেডিইউ নেতা নিখিল মণ্ডল সেই ছবি পোস্ট করে শার্টের দাম নিয়ে প্রশ্ন তোলেন৷
যথারীতি জেডিইউ-এর এই অভিযোগ মানতে চায়নি আরজেডি শিবির৷ আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি পাল্টা দাবি করেন, তেজস্বীর জনপ্রিয়তায় চিন্তিত হয়েই এমন ভিত্তিহীন অভিযোগ করছে জেডিইউ৷ তাঁর আরও দাবি, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরলেও তাঁদের দেখভালের কোনও ব্যবস্থা করেনি সরকার৷ যেহেতু তেজস্বী যাদব সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তাই তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেই পাল্টা অভিযোগ করেছে আরজেডি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জামার দাম ৪৭ হাজার টাকা! জেডিইউ-এর অভিযোগে অস্বস্তিতে লালু পুত্র তেজস্বী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement