advertisement

কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১ জঙ্গি

Last Updated:

সোমবার জম্মু কাশ্মীরে জঙ্গি-সেনা সংঘর্ষে নিহত হয় এক জঙ্গি ৷ যদিও একজন জঙ্গিকে মারতে সফল হলেও, ভারতীয় সেনা বাকি জঙ্গিদের এখনও ধরতে পারেনি বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় ৷ পলাতক জঙ্গিরা পাশের একটি জঙ্গলে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে ৷ বাকি জঙ্গিদের ধরতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷

#শ্রীনগর: সোমবার জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত এক জঙ্গি ৷ সেনা-জঙ্গি  ফায়ারিং-এ একজন জঙ্গি নিহত হলেও, বাকিরা এখনও পলাতক  ৷ ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় ৷ পলাতক জঙ্গিরা পাশের একটি জঙ্গলে লুকিয়ে আছে বলে অনুমান সেনাবাহিনীর ৷  জঙ্গিদের ধরতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী  ঘটনাস্থলে পৌঁছেছে ৷
গত শনিবার থেকেই হান্ডওয়ারায় তল্লাশি চালাচ্ছিল সেনা ৷ সূত্রের খবরের ভিত্তিতে, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে হান্ডওয়ারার একটি গ্রামে দফায় দফায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা ৷ এর আগে রবিবার ১৬০ টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে শুটআউটে গুরুতর আহত হন ৷  গত মঙ্গলবার এই কুপওয়ারা জেলাতেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ হন কর্নেল মহাদিক ৷ ফের  সোমবার  সেনা-জঙ্গি সংঘর্ষে  আহত হলেন ভারতীয় সেনার একজন লেফটেন্যান্ট কর্নেল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১ জঙ্গি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement