advertisement

কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করলেন জেটলি

Last Updated:

কেন্দ্র বনাম দিল্লি সরকার লড়াই এখন তুঙ্গে ৷ ডিডিসিএ-দুর্নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল দিল্লি সরকার ৷ এবার কেজরিওয়ালকে পাল্টা জবাব দিতে নতুন কৌশল নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ সোমবার সকালে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অরুণ জেটলি ৷

#নয়াদিল্লি: কেন্দ্র বনাম দিল্লি সরকারের লড়াই এখন তুঙ্গে ৷ ডিডিসিএ-দুর্নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল দিল্লি সরকার ৷ এবার কেজরিওয়ালকে পাল্টা জবাব দিতে নতুন কৌশল নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ সোমবার সকালে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অরুণ জেটলি ৷ কেজরিওয়ালের পাশাপাশি আরও ৫ আপ নেতার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁদের মধ্যে রয়েছে কুমার বিশ্বাস, আশুতোষ, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, দীপক বাজপেয়ী ৷
ডিডিসিএ-দুর্নীতি অরুণ জেটলির বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল আপ সরকার ৷ প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রমনিয়ামকে এই কমিটির প্রধান করা হয়েছিল ৷ তারই পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেন জেটলি ৷ তিনি জানান, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যে এবং অপমানজনক মন্তব্য করার জন্য এই পদক্ষেপ নিতে তিনি একপ্রকার বাধ্য হয়েছেন ৷ পাশাপাশি তিনি আরও জানান যে, তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ পুরোপুরি মিথ্যে ৷ সিবিআই তদন্ত থেকে মানুষের নজর ঘোরানোর জন্য এটি কেজরিওয়ালের চাল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করলেন জেটলি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement