advertisement

Union Budget 2017: কৃষিতে বেশি জোর জেটলির বাজেটে

Last Updated:

এক দেশ, এক বাজেট ৷ বুধবার সংসদে পেশ ২০১৭-এর বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছর ধরে চলে আসা নিয়মে ইতি টেনে ৷ এদিন মিশে

#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ বুধবার সংসদে পেশ ২০১৭-এর বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছর ধরে চলে আসা নিয়মে ইতি টেনে ৷ এদিন মিশে গেল রেল ও সাধারণ বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করলেন বাজেট ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হল দেশের কৃষি উন্নতির ওপর ৷
গ্রামীণ, কৃষি ও অনুসারী শিল্পে এক ঝটকায় ২৪ শতাংশ বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ২০১৭-২০১৮ অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ২২৩ কোটি টাকা করা হল ৷
advertisement
শুধু তাই নয়, মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGS)-এ ২০১৭-২০১৮ অর্থ বর্ষে ৪৮ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হল এই বাজেটে ৷
advertisement
এছাড়াও, এদিন অরুণ জেটলি জানালেন, ‘নোট সিদ্ধান্তে ব্যাঙ্ক বেশি ঋণ দিতে পারবে ৷ চাষিরাও এর ফলে উপকৃত ৷ কৃষি ঋণ বাবদ ১০ লক্ষ কোটি টাকা ৷ কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ৪.১ % ৷ ৩০%-৪০% কৃষি জমি বিমার আওতায় আসবে ৷ ১০ লক্ষ কৃষি খামার তৈরি হবে ২০১৮-র মধ্যে ৷ নারেগা প্রকল্পে সবথেকে বেশি বরাদ্দ ৷ দীর্ঘমেয়াদি সেচ প্রকল্পে ৪০ হাজার কোটি ৷ কৃষকদের আয় দ্বিগুণ করতে দায়বদ্ধ সরকার। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং খরার সমস্যা কাটিয়ে তুলতে সাহায্য করবে কেন্দ্র।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2017: কৃষিতে বেশি জোর জেটলির বাজেটে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement