advertisement

পুলওয়ামার থেকেও বড় জঙ্গি হামলার প্ল্যান, সতর্কবার্তা গোয়েন্দা সংস্থার

Last Updated:
#নয়াদিল্লি:  পুলওয়ামা জঙ্গি হামলার থেকেও বড় হামলার ছক কষছে জইশ এ মহম্মদ ৷ সম্প্রতি এমনই তথ্য হাতে পেয়েছে গোয়েন্দা সংস্থা যা থেকে এটা মনে করা হচ্ছে যে আরও বড় ফিদায়েঁ হামলার পরিকল্পনা চলছে ৷ জইশ ও কাশ্মীরের জঙ্গিদের ফোন ট্যাপ করে এই বিষয়ে জানতে পেরেছে গোয়েন্দারা ৷ ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিতে হয়েছে এই খবরটি ৷
ভারতীয় নিরাপত্তাবাহিনীর উপর পুলওয়ামার থেকে আরও বড় হামলা করতে পারে জইশ ৷ জম্মু বা জম্মু-কাশ্মীরের বাইরে এই হামলা করা হতে পারে ৷
রিপোর্টে জানা গিয়েছে, ২১ জনের জইশ এ মহম্মদ গোষ্ঠীর সদস্য কাশ্মীরের ডিসেম্বর মাসে প্রবেশ করেছে ৷ তাদের মধ্যে তিনজন সুইসাইড বম্বার রয়েছে ৷ তিন জায়গায় হামলার পরিকল্পনা রয়েছে ৷ উপত্যকার বাইরে দুটি জায়গায় হামলা করতে পারেন তারা ৷ ফোনে জঙ্গিদের কথোপকথনের আড়ি পেতে গোয়েন্দাদের হাতে আরও তথ্য এসেছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, পুলওয়ামা হামলার প্রস্তুতি নিয়ে জইশ শীঘ্রই একটি ভিডিও প্রকাশ করতে চলেছে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে কাশ্মীরের যুব সমাজকে জইশ সংগঠনে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলওয়ামার থেকেও বড় জঙ্গি হামলার প্ল্যান, সতর্কবার্তা গোয়েন্দা সংস্থার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement