advertisement

Citizenship Amendment Bill: ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম সংগঠন

Last Updated:
#নয়াদিল্লি: সকাল সকাল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম একটি ট্যুইট করেছেন৷ তিনি লিখছেন, 'বিলের ভাগ্য নির্ণয় সুপ্রিম কোর্টেই৷' নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে কংগ্রেস সুপ্রিম কোর্টে যেতে পারে, এই জল্পনার আবহেই বিলটিকে মামলার ফাঁসে ফেলে দিল ভারতের ইসলামিক সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ৷ তারা সিদ্ধান্ত নিল, নাগরিকত্ব সংশোধনী বিলের পুনর্বিবেচনার আর্জি জানাবে সুপ্রিম কোর্টে৷
advertisement
IUML আগেই জানিয়েছিল, সংসদে বিলটি পাস হলেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিলের বিরুদ্ধে৷ বুধবার বিলটি পাস হয়ে গিয়েছে রাজ্যসভায়৷ সেই মতো তারা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে৷ IUML-এর বক্তব্য, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করছে সরকার৷
advertisement
বুধবারই রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ সোমবার বিলটি লোকসভায় পাস হয়ে গিয়েছে৷ এ বার পরীক্ষা ছিল রাজ্যসভায়৷ সেখানেও শেষ হাসি হাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বুধবার দিনভর রাজ্যসভায় বিতর্ক-বিবাদের পরে শেষ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় সংসদে৷ ভোটাভুটিতে অংশ নেয়নি শিবসেনা৷ বিলের পক্ষে ভোট পড়ে ১২৫, বিপক্ষে ১০৫টি ভোট৷ ৮ ঘণ্টার বেশি সময় ধরে বিতর্কের পর পাস হয় বিলটি৷
advertisement
বিলটি সংসদে পেশ হওয়া থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি বিলের বিরোধিতায় সরব৷ বিল পাস হতেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতে পরিস্থিতি অগ্নিগর্ভ৷ কেন্দ্রকে সেনা নামাতে হয়েছে৷ বিল পাসের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন,'দেশ ও দেশবাসীর ভাবাবেগ ও ভ্রাতৃত্ববোধের জন্য একটি ঐতিহাসিক দিন আজ। রাজ্যসভায় সিএবি-২০১৯ পাশ হওয়ায় আমি খুশি। বিলের পক্ষে যাঁরা ভোট দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা। যাঁরা বহু বছর ধরে ধর্মীয় অত্যাচারের শিকার, তাঁদের স্বস্তি দেবে এই বিল৷'
advertisement
advertisement
বিলের সমর্থনে ভোট দেয় জনতা দল (ইউনাইটেড), শিরোমণি অকালি দল, এআইএডিএমকে, বিজু জনতা দল, তেলুগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস৷ ভোটাভুটিতে অংশ নেয়নি শিবসেনা৷
নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধনী বিলে বলা হয়েছে, সেই সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে, যাঁরা ধর্মীয় নিপীড়নের জেরে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ১২ মাস টানা ভারতে থাকতে হত৷ একই সঙ্গে গত ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতবাস জরুরি ছিল। সংশোধনী বিলে দ্বিতীয় নিয়মে পরিবর্তন ঘটানো হচ্ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে আনা নির্দিষ্ট ৬টি ধর্মাবলম্বীদের জন্য ১১ বছর সময়কালটিকে নামিয়ে আনা হচ্ছে ৬ বছরে। বেআইনি অভিবাসীরা ভারতের নাগরিক হতে পারে না। এই আইনের আওতায়, যদি পাসপোর্ট বা ভিসা ছাড়া কেউ দেশে প্রবেশ করে থাকেন, বৈধ নথি নিয়ে প্রবেশ করার পর নির্দিষ্ট সময়কালের বেশি এ দেশে বাস করে থাকেন, তা হলে তিনি বিদেশি অবৈধ অভিবাসী বলে গণ্য হবেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম সংগঠন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement