advertisement

কেটে গিয়েছে ৩দিন, এখনও যোগাযোগ করা যায়নি বিক্রমের সঙ্গে, ট্যুইট ইসরোর

Last Updated:

সারা দেশের নজর এখন বিক্রমের দিকে ৷ হাতে ছিল ১৪ দিন ৷ তার মধ্যে ইতিমধ্যেই তিনদিন কেটে গিয়েছে ৷

#নয়াদিল্লি: রবিবারই অরবিটরের তোলা থার্মাল ইমেজে জানা গিয়েছিল, চাঁদের বুকেই রয়েছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। অক্ষত অবস্থাতেই চাঁদের জমিতে আছে বিক্রম। কীভাবে চাঁদের জমিতে নেমেছে বিক্রম, তা এখনও স্পষ্ট নয়। তবে, বিক্রমের কোনও ক্ষতি হয়নি।
সারা দেশের নজর এখন বিক্রমের দিকে ৷ হাতে ছিল ১৪ দিন ৷ তার মধ্যে ইতিমধ্যেই তিনদিন কেটে গিয়েছে ৷ মঙ্গলবার সকালে ইসরোর তরফে জানানো হয়েছে অবস্থান জানা গিয়েছে বিক্রম ল্যান্ডারের ৷ কিন্তু এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ ট্যুইটে জানিয়েছে ইসরো ৷
পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। ১৪ দিনেই শক্তি শেষ হবে ল্যান্ডার ও রোভারের বলে আগেই জানানো হয়েছিল ৷
advertisement
advertisement
সক্রিয় হবে বিক্রম? কীভাবে চাঁদের ওপর অবস্থান করছে বিক্রম, তার ওপরই সেটা নির্ভর করছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেটে গিয়েছে ৩দিন, এখনও যোগাযোগ করা যায়নি বিক্রমের সঙ্গে, ট্যুইট ইসরোর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement