advertisement

ISC-তে ১০০% নম্বর পেয়ে শীর্ষে কলকাতার দেবাঙ্গ, দ্বিতীয় স্থানে রাজ্যের ৪ পড়ুয়া

Last Updated:
#কলকাতা: মঙ্গবার ICSE-এর দশম শ্রেণি এবং ISC-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল ৷ ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে সেরা কলকাতার দেবাঙ্গ আগরওয়াল ৷ লা মার্টিনিয়র ফর বয়েজের ছাত্র দেবাঙ্গ আগরওয়াল ৷
দ্বিতীয় স্থান পেয়েছেন মোট দশ জন পড়ুয়া ৷ তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৪০ শতাংশ ৷ এদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪ জন ৷ তারা হলেন, লেডি কুইন মিশনের খুশি দাগা, কাশীপুর ইংলিশ স্কুলের নির্ঝর দাস ৷ অগজিলিয়াম কনভেন্টের দিমিত্রি মল্লিক এবং কারমেল স্কুলের দেবদূত মণ্ডল ৷
৯৯.২০ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মোট ২৪ জন পড়ুয়া ৷
advertisement
advertisement
রেজাল্ট দেখতে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org or www.results.cisce.org -তে গিয়ে লগ ইন করতে হবে পড়ুয়াদের ৷ এছাড়াও মোবাইল এএমএস-এ মাধ্যেমেও জানা যাবে রেজাল্ট ৷ ICSE বা ISC লিখে স্পেস দিয়ে লিখতে হবে আইডি নম্বর ৷ পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷
এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন হল এ বারের রেজাল্ট-
advertisement
• ICSE দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৫৪ শতাংশ ৷
• গতবারের থেকে ০.০৩ শতাংশ ছাত্র বেশি পাস করেছে ৷
• ISC-এর দ্বাদশ শ্রেণির পাশের হার ৯৬.৫২ শতাংশ ৷
• দ্বাদশেও গতবারের চেয়ে বেশি পড়ুয়া পাশ করেছে এইবছর ৷
ISC 2019 ফলাফল
স্কুলের সংখ্যা: 1080
আবেদনকারী পরীক্ষার্থী: 86713
পরীক্ষা দেয়: 39964 জন পড়ুয়া
advertisement
পাস করা ছাত্র সংখ্যা: 39100
ব্যর্থ ছাত্রের সংখ্যা : 864
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISC-তে ১০০% নম্বর পেয়ে শীর্ষে কলকাতার দেবাঙ্গ, দ্বিতীয় স্থানে রাজ্যের ৪ পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement