advertisement

Divine East Temple Tour: বারাণসী, কলকাতা, গঙ্গাসাগর, পুরী, ভুবনেশ্বর, কোণারক, চিল্কা ও বৈদ্যনাথধাম! ট্রেনে ১০ দিনে গুরুত্বপূর্ণ তীর্থস্থান ভ্রমণের সেরা সুযোগ! জানুন বিশদে

Last Updated:

Divine East Temple Tour:ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত৷ থাকছে এসি III, এসি II এবং এসি I শ্রেণিতে সুসজ্জিত কেবিন, স্বাস্থ্যকর নিরামিষ খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নিবেদিত ট্যুর ম্যানেজার।

স্মরণীয় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ যাত্রা
স্মরণীয় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ যাত্রা
কলকাতা : ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC), তাদের ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনে “ডিভাইন ইস্ট টেম্পল ট্যুর” শীর্ষক একটি নতুন পর্যটন সার্কিট চালু করেছে। যত্ন সহকারে পরিকল্পিত এই ১০ দিনের রেল-ভিত্তিক যাত্রাটি ভক্ত এবং ভ্রমণকারীদের উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির পাশাপাশি কয়েকটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান পরিদর্শনের এক অনন্য সুযোগ করে দেবে।
এই যাত্রাটি দিল্লির সফদরজং থেকে শুরু হবে এবং বারাণসী, কলকাতা, গঙ্গাসাগর, পুরী, ভুবনেশ্বর, কোণারক, চিল্কা ও বৈদ্যনাথধাম হয়ে আবার দিল্লিতে ফিরে আসবে। যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি ভ্রমণ করা হবে তার মধ্যে রয়েছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির (জ্যোতির্লিঙ্গ) এবং গঙ্গা আরতি। এর পর ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা ভ্রমণ করা হবে, যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং শহরের অন্যান্য আকর্ষণীয় স্থান ও কালীঘাট (শক্তিপীঠ) এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো গুরুত্বপূর্ণ মন্দিরগুলি অন্তর্ভুক্ত থাকবে। গঙ্গাসাগরের পবিত্র তীরে একদিনের ভ্রমণ, যার মধ্যে সাগরসঙ্গমে পুণ্যস্নান এবং কপিলমুনি মন্দিরে দর্শন এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ। এরলপর যাত্রা পুরীর দিকে এগিয়ে যাবে, যেখানে শ্রদ্ধেয় শ্রী জগন্নাথ মন্দিরে দর্শনের সুযোগ থাকবে। এছাড়াও ভুবনেশ্বর, ধৌলি শান্তি স্তূপ, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা, কোণারক সূর্য মন্দির (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান) এবং আরও অনেক দর্শনীয়-সহ ওড়িশার একটি বিস্তৃত সার্কিট ভ্রমণ করা হবে। এই সফরের চূড়ান্ত আধ্যাত্মিক গন্তব্য হল বৈদ্যনাথ ধাম (দেওঘর), যা ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এরপর ১৮ই মার্চ ২০২৬ তারিখে দিল্লি সফদরজং-এ ফিরে আসার মাধ্যমে একটি স্মরণীয় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ যাত্রার সমাপ্তি ঘটবে।
advertisement
IRCTC-র এই সর্বাঙ্গীণ ট্যুর প্যাকেজটি ধর্মীয় এবং অবসর পর্যটনের এক নিখুঁত মিশ্রণ এবং এর লক্ষ্য হল যাত্রীদের একটি নির্বিঘ্ন, নিরাপদ ও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া। ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত৷ থাকছে এসি III, এসি II এবং এসি I শ্রেণিতে সুসজ্জিত কেবিন, স্বাস্থ্যকর নিরামিষ খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নিবেদিত ট্যুর ম্যানেজার।
advertisement
advertisement
আরও পড়ুন : মটরশুঁটির পোলাও, পরোটা, চিকেন দিয়ে পেটপুজো! বন্দে ভারত স্লিপারে যাত্রীদের জন্য শুরু হল খাঁটি বাঙালি আমিষ ভোজ! জানুন পুরো মেনু
IRCTC এই বিশেষ ট্রেন ট্যুরটি 1AC শ্রেণীর জন্য জনপ্রতি ১,০৬,৯৪০/- টাকা মূল্যে চালু করেছে। ২এসি-র জন্য ৯৮,৯২৫/- টাকা এবং ৩এসি ক্লাসের জন্য ৭৯,২৮৫/- টাকা ধার্য করা হয়েছে। প্যাকেজ মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এসি ক্লাসে ট্রেন ভ্রমণ, এসি হোটেলে থাকা, সমস্ত খাবার (শুধুমাত্র নিরামিষ), এসি গাড়িতে সমস্ত যাতায়াত ও দর্শনীয় স্থান ভ্রমণ, ভ্রমণ বীমা এবং আইআরসিটিসি ট্যুর ম্যানেজারদের পরিষেবা ইত্যাদি। ডিভাইন ইস্ট টেম্পল ট্যুরের জন্য বুকিং আইআরসিটিসি-র ট্যুরিজম পোর্টাল এবং দেশজুড়ে অনুমোদিত আইআরসিটিসি ট্যুরিজম অফিসগুলির মাধ্যমে খোলা আছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Divine East Temple Tour: বারাণসী, কলকাতা, গঙ্গাসাগর, পুরী, ভুবনেশ্বর, কোণারক, চিল্কা ও বৈদ্যনাথধাম! ট্রেনে ১০ দিনে গুরুত্বপূর্ণ তীর্থস্থান ভ্রমণের সেরা সুযোগ! জানুন বিশদে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement