advertisement

মাণিক ও মমতা: দেশের সবচেয়ে গরীব দুই মুখ্যমন্ত্রীই বাঙালি

Last Updated:

দেশের সবচেয়ে গরীব দুই মুখ্যমন্ত্রীই বাঙালি

#নয়াদিল্লি: দুজনেই রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ সামলান মুখ্যমন্ত্রীর বিশাল দায়িত্বভার ৷ কিন্তু এই দুই বাঙালি মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ লজ্জা দেবে তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বকে ৷ এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট অনুযায়ী দেশের সবথেকে গরীব মুখ্যমন্ত্রী ত্রিপুরার মাণিক সরকার ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নেতা-নেত্রী মানেই ধনকুবের, এই প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছেন মাণিক সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীদের জমা দেওয়া হলফনামার উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করেছে এডিআর ৷ সেই রিপোর্ট অনুসারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকারের স্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৬৩ হাজার ১৯৫ টাকা ৷ এছাড়া অস্থাবর সম্পত্তি রয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকার ৷ দুয়ে মিলে মোট ২৬ লক্ষ টাকার কিছু বেশি ৷
advertisement
এর পরেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ হলফনামায় জানানো তথ্য অনুযায়ী, তাঁর গয়না টাকা পয়সার মতো অস্থাবর সম্পত্তি বলে কিছু নেই ৷ তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লক্ষ ৷ এর পরেই রয়েছেন জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৯৬ হাজার ৮৫৪ টাকা ৷ এছাড়া ৪৫ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে ৷
advertisement
advertisement
এই রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ ১৩৪ কোটি ৮০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তির মালিক তিনি ৷ এছাড়া অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪২ কোটি ৬৮ লক্ষ ৮৩ হাজার টাকা ৷ সব মিলিয়ে মোট সম্পত্তির মূল্য ১৭৭ কোটি টাকা ৷ দ্বিতীয় ধনী অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ৷ তিনি মোট ১২৯ কোটি মূল্যের সম্পত্তির মালিক ৷
advertisement
এডিআর রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী ১০০ কোটির বেশি সম্পত্তির মালিক দুজন মুখ্যমন্ত্রী ৷ ১ কোটির নীচে রয়েছেন ৬ জন মুখ্যমন্ত্রী ৷ ১ কোটি থেকে ১০ কোটির মধ্যে সম্পত্তির মূল্য ঘোরা করছে এমন মুখ্যমন্ত্রী আছেন ১৭ জন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাণিক ও মমতা: দেশের সবচেয়ে গরীব দুই মুখ্যমন্ত্রীই বাঙালি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement