advertisement

ট্রেনের কামরায় বেশ কিছু নতুন সুবিধা আনছে ভারতীয় রেল !

Last Updated:

ট্রেন যাত্রাকে আরও সুন্দর, স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এবার ভারতীয় রেল বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আনতে চলেছে ৷

#নয়াদিল্লি: ট্রেন যাত্রাকে আরও সুন্দর, স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এবার ভারতীয় রেল বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আনতে চলেছে ৷ তবে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধা আপাতত পাওয়া যাবে এসি থ্রি কামরাতেই ৷ সঙ্গে এও জানানো হয়ে, ধীরে ধীরে গোটা ট্রেনেই এই সুবিধাগুলো ছড়িয়ে দেওয়া হবে ৷
১) রং বদলে দেওয়া হচ্ছে ট্রেনের সিটের ৷ ট্রেনের কামরা আরও ঝকঝকে করতে এবার থেকে ফের ফিরিয়ে আনা হচ্ছে নীল রংকেই ৷
২) সাইড বার্থের ক্ষেত্রে এবার ব্যবহার করা হবে বিশেষ নেক রেস্ট ৷ যাতে সাইড বার্থে বসে থাকাটাও আরামদায়ক হয় ৷
advertisement
৩) প্রথম বার্থে অন্তত পক্ষে দুটো করে মোবাইল চার্জারের সুবিধা দেওয়া হবে ৷
advertisement
৪) কামরায় থাকবে জিপিএসের সুবিধা ৷ যার সাহায্যে সহজেই বোঝা যাবে ট্রেন কোথায় আছে, পরের স্টেশন কতটা দূরে ৷
৫) প্রত্যেক কামরাতেই থাকবে ওয়াই-ফাইয়ের সুবিধা ৷
৬) বাচ্চাদের সুবিধার জন্য রাখা হবে বিশেষ ধরণের টেবিল ৷
৭) ট্রেনের টয়লেটকেও অত্যাধুনিক করা হচ্ছে ৷ যাতে টয়লেটের মেঝে ভিজে না যায়, সেদিকে নজর দেওয়া হবে ৷ পুরুষদের জন্য থাকছে বিশেষ ধরণের ইউরিনালের ব্যবস্থা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের কামরায় বেশ কিছু নতুন সুবিধা আনছে ভারতীয় রেল !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement