advertisement

টিকিট বাতিল না করেই বদলানো যাবে যাত্রার দিন! যাত্রী সুবিধায় বড় পদক্ষেপ রেলের

Last Updated:

বর্তমান নিয়মে যাত্রার দিন পরিবর্তন করতে হলে যাত্রীকে আগে কাটা টিকিট বাতিল করে নতুন করে আবার টিকিট কাটতে হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ট্রেনের টিকিট অনেক আগে থেকে কাটা থাকলেও বিভিন্ন কারণে অনেক সময় যাত্রার দিন পরিবর্তন করতে হয়৷ এমন পরিস্থিতিতে ট্রেনে কনফার্ম টিকিট বাতিল করা ছাড়া উপায় থাকে না৷
যাত্রীদের এই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ করল ভারতীয় রেল৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এনডিটিভি-কে জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস থেকে আগে থেকে কেটে রাখা টিকিটে যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা৷ অনলাইনে কোনওরকম অতিরিক্ত খরচ ছাড়াই এই পরিবর্তন করে নিতে পারবেন যাত্রীরা৷
বর্তমান নিয়মে যাত্রার দিন পরিবর্তন করতে হলে যাত্রীকে আগে কাটা টিকিট বাতিল করে নতুন করে আবার টিকিট কাটতে হয়৷ এর জন্য ক্যানসেলেশন চার্জও দিতে হয় যাত্রীকে৷ ফলে আর্থিক দিক দিয়েও ক্ষতি হয় যাত্রীদের৷
advertisement
advertisement
নতুন এই সুবিধা কার্যকর করার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷ তবে তিনি জানিয়ে দিয়েছেন, যাত্রার দিন বদল করতে চাইলেও যাত্রী যে ওই দিনে ফের কনফার্ম টিকিট পাবেন, এমন কোনও নিশ্চয়তা নেই৷ আসন ফাঁকা থাকলে তবেই যাত্রার নতুন দিনের জন্য কনফার্ম টিকিট পাওয়া যাবে৷ পাশাপাশি কোনও কারণে যদি অতিরিক্ত ভাড়া লাগে, তাহলে সেই ভাড়াও মিটিয়ে দিতে হবে যাত্রীকে৷
advertisement
বর্তমান নিয়মে যাত্রার আগে ৪৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকি বাতিল করলে টিকিটের দামের ২৫ শতাংশ কেটে নেয় রেল৷ ১২ থেকে ৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ক্যানসেলেশন চার্জ আরও বাড়ে৷ রিজার্ভেশন চার্ট তৈরির পর টিকিট বাতিল করলে কোনও মূল্যই সাধারণত ফেরত দেওয়া হয় না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টিকিট বাতিল না করেই বদলানো যাবে যাত্রার দিন! যাত্রী সুবিধায় বড় পদক্ষেপ রেলের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement